Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 04:23: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সালমান শাহের মৃত্যুতে আমার অনেক ক্ষতি হয়েছে: শাবনূর
    বিনোদন

    সালমান শাহের মৃত্যুতে আমার অনেক ক্ষতি হয়েছে: শাবনূর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সালমান শাহের মৃত্যুতে আমার অনেক ক্ষতি হয়েছে: শাবনূর

    কিংবদন্তী চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক আলোচনা ও গুজবের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তার সাবেক সহ-অভিনেত্রী চিত্রনায়িকা শাবনূর। ২৯ বছর আগের এই ঘটনায় আদালতের নির্দেশে সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানরত এই অভিনেত্রী সংবাদমাধ্যমের বরাতে এ বিষয়ে অবহিত হয়েছেন বলে জানিয়েছেন।

    অনেকেই তার কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও, মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি কথা বলতে চাননি। তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন বলে উল্লেখ করেছেন শাবনূর। তিনি এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।

    প্রয়াত সালমান শাহকে অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, ‘আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।’

    তিনি আরও জানান, সালমান শাহর অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এ প্রসঙ্গে শাবনূরের ভাষ্য, ‘সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। ’

    এই গুঞ্জনকে কেন্দ্র করে অনেক জলঘোলা হয়েছে, যা তাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে আজও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ‘সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না।’

    শাবনূর শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন। তার দাবি, ‘যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়।’

    সন্তান হারানোর বেদনার কথা স্মরণ করে তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন। পাশাপাশি প্রয়াত নায়ক সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

    সালমান শাহের মৃত্যুতে আমার অনেক ক্ষতি হয়েছে: শাবনূর
    পূর্ববর্তী খবরভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে
    পরবর্তী খবর জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ জমা আজ

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    August 20, 2026

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    August 20, 2026

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    August 20, 2026

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    August 20, 2026

    সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 20, 2026

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে চলছে সরাসরি ভোটগ্রহণ

    August 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.