Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 01:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর
    বিনোদন

    সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর

    হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’র প্রিমিয়ারে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সিনেমার এক প্রযোজককে প্রকাশ্যে জুতোপেটা করলেন অভিনেত্রী ও মডেল রুচি গুজ্জর। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

    গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি সিনেমা হলে আয়োজিত ছিল ‘সো লং ভ্যালি’র প্রিমিয়ার। সেখানেই উপস্থিত হয়ে পায়ের স্যান্ডেল খুলে প্রযোজক মান সিংয়ের ওপর চড়াও হন রুচি।

    জানা গেছে, মান সিং শুধু ছবির প্রযোজকই নন, চিত্রনাট্যকারও তিনি।

    রুচি গুজ্জরের অভিযোগ, সিনেমার অপর প্রযোজক করণ সিং চৌহানের কাছে তিনি ২৫ লাখ টাকা দিয়েছিলেন। প্রতিশ্রুতি ছিল, তাকে নিয়ে সনি টিভির জন্য একটি শো তৈরি করা হবে। কিন্তু সেই টাকা ছবির নির্মাণে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, টাকা ফেরতও দেওয়া হয়নি বলে অভিযোগ অভিনেত্রীর।

    এই অভিযোগের ভিত্তিতে করণ সিংয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আম্বোলি থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন রুচি। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

    অভিনেত্রীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলা শুধুমাত্র করণের বিরুদ্ধেই নয়, ছবির তিন প্রযোজক মান সিং, করণ সিং ও মহসিন খানের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে।

    এদিন প্রিমিয়ারে রুচির সঙ্গে উপস্থিত ছিলেন তার সমর্থক একটি দল। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। তারা ‘প্রযোজকদের প্রতারণা’র প্রতিবাদে স্লোগান দেন। এই ঘটনায় বিশৃঙ্খলা তৈরি হয় অনুষ্ঠানে।

    অভিযোগের জবাবে মান সিং বলেন, “এটা সম্পূর্ণ পাবলিসিটি স্টান্ট। রুচি চেয়েছিল ছবির মুক্তি বন্ধ করতে। আদালতের অনুমতি মেলায় ছবিটি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। তাই রুচি এমন কাজ করেছেন।”

    বর্তমানে ‘সো লং ভ্যালি’ ছবিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তবে ছবির থেকে এখন আলোচনার কেন্দ্রে অভিনেত্রীর বিক্ষোভ ও সেই ভাইরাল ভিডিও।

    সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর
    পূর্ববর্তী খবরপ্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয়— সৃজিতকে নিয়ে বললেন সুস্মিতা
    পরবর্তী খবর সহ-অভিনেতার গলায় ধারালো ছুরি ধরেছিলেন সালমান খান

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.