Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 05:16: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সিনেমার ফুটেজ ফাঁসের ঘটনায় শাবনূরের ক্ষোভ
    বিনোদন

    সিনেমার ফুটেজ ফাঁসের ঘটনায় শাবনূরের ক্ষোভ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শাবনূরের ক্ষোভ

    ঢালিউডের প্রিয় অভিনেত্রী শাবনূর, যিনি এক যুগের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন, মাঝে মাঝে দেশে ফিরে নতুন কাজে যুক্ত হওয়ার খবর দিয়ে ভক্তদের আনন্দিত করেন। ২০২৩ সালের শেষের দিকে তিনি আবার বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন। পরিচালক আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে শুটিং শুরু করেছিলেন, কয়েক দিনের কাজও সম্পন্ন হয়েছিল। তবে হঠাৎ পারিবারিক কারণে শুটিং বন্ধ করে সিডনিতে ফিরে যেতে হয় তাকে।

    এরপর সিনেমার কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি ইউটিউবে দেখা গেছে ‘রঙ্গনা’র অসম্পূর্ণ শুটিংয়ের ফুটেজ। বিষয়টি জেনে শাবনূর ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছেন। তিনি বলেন, “এত বছর ধরে সিনেমায় কাজ করেছি, এমন ঘটনা কখনো ঘটেনি। শিল্পীর অনুমতি ছাড়া অসমাপ্ত ছবির ফুটেজ প্রকাশ করা চরম অনৈতিক ও অপেশাদার আচরণ। এটা শিল্পীর মর্যাদাকে আঘাত করে।”

    পরিচালক আরাফাত হোসাইনও জানান, ফুটেজ ফাঁসের বিষয়টি তার অজানা। তিনি বলেন, “এই ভিডিওগুলো কোথা থেকে এসেছে, আমরা বুঝতে পারছি না। দ্রুত উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।” ‘রঙ্গনা’র মহরত হয়েছিল ২০২৩ সালের শেষ দিকে ঢাকার একটি ক্লাবে। শাবনূরের সঙ্গে নতুন প্রজন্মের কয়েকজন শিল্পীও ছিলেন। প্রথম লটের শুটিং ঢাকার পুবাইলসহ বিভিন্ন লোকেশনে সম্পন্ন হলেও, দ্বিতীয় লট শুরুর আগেই শাবনূর সিডনিতে ফিরে যান।

    শাবনূর আরও বলেন, “হুমায়ূন আহমেদ, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছি, কেউ এমনভাবে শিল্পীর বিশ্বাস ভঙ্গ করেননি। অসমাপ্ত সিনেমা ফাঁস হওয়া মানে শিল্পীর বছরের পরিশ্রমকে অপমান করা।”

    শাবনূর ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। দুই দশকের ক্যারিয়ারে তিনি দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এখন তিনি সিডনিতে একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে বসবাস করছেন। বৈচিত্র্যময় চরিত্রে অসাধারণ অভিনয় ও জনপ্রিয়তার কারণে তিনি ঢালিউডের ‘চিরচেনা তারকা’ হিসেবে পরিচিত।

    সিনেমার ফুটেজ ফাঁসের ঘটনায় শাবনূরের ক্ষোভ
    পূর্ববর্তী খবরদেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে: সেনাপ্রধান
    পরবর্তী খবর রামেকে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেলিংহামের গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

    July 12, 2026

    ইংল্যান্ডের বিপক্ষে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে নরওয়ে

    July 12, 2026

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    July 11, 2026

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    July 11, 2026

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.