Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 05:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » হঠাৎ ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট কেন সরালেন রণবীর!
    বিনোদন

    হঠাৎ ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট কেন সরালেন রণবীর!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হঠাৎ ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট কেন সরালেন রণবীর!

    রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে ভক্তরাও অবাক। রণবীর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। এমনকী তিনি তার প্রোফাইলের ছবিও সরিয়ে ফেলেছেন এবং কালো করে রেখেছেন।

    ভক্তরা অবাক হয়েছেন কেন রণবীর এমন করলেন। আরও একটি ভাবার বিষয় হল, রণবীর তার জন্মদিনের একদিন আগে এই সব করেছেন, যার কারণে ভক্তরা অনুমান করছেন যে তিনি কি তার আসন্ন কোনো কাজের জন্য এটা করেছেন?

    আজ ৬ জুলাই, ৪০ বছরে পা রাখলেন এই অভিনেতা।

    শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তার ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনো পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন। তবে তার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখতে দেখা গেল একটি মোশন ভিডিও। সেখানে লেখা আছে ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার। এখান থেকেই শুরু বিভিন্ন জল্পনা। সবারই মনেই প্রশ্ন জাগছে হঠাৎই এমন এক সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা রণবীর সিং? তাহলে কি আরও নতুন কোনও চমক দেবেন এরপর তিনি তার ভক্তদের? এ কি তারই প্রস্তুতি?

    অনেকের মনে আবার প্রশ্ন জেগেছে রণবীর কি নতুন কোনো সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী প্রচার করছেন বা নতুন কোনো ছবির জন্য শর্ত মেনে সমস্ত পোস্ট ডিলিট করেছেন? আবার কেউ কেউ প্রশ্ন করছেন ৪০ এর দোরগোড়ায় এসে কি সোশাল মিডিয়াকে চিরতরে বিদায় জানাচ্ছেন রণবীর? তবে এতগুলো প্রশ্ন সবার মনে ঘুরপাক খেলেও এর কোনো উত্তর মেলেনি।

    এদিকে বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ‘ধুরন্ধর’-এর নির্মাতারা তার জন্মদিনে প্রথম লুক প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন। এটা ভক্তদের জন্য একটা বড় চমক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের মাধ্যমে জানানোর চেষ্টা করছেন যে বিশেষ কিছু আসছে, একটা সিনেমাটিক ট্রিট হবে তার দর্শকদের জন্য। রণবীরের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ছবিটির পরিচালক আদিত্য ধর এ পরিকল্পনা করেছেন।

    কিছুদিন আগে ‘ধুরন্ধর’ ছবিটির ঘোষণা করা হয়েছিল, যেখানে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্না। তবে, এখনও পর্যন্ত ছবির নায়িকা সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি।

    ‘ধুরন্ধর’ ছাড়াও, রণবীরকে ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবিতেও দেখা যাবে। এটা হবে ফারহানের ‘ডন’ ছবির তৃতীয় অংশ। প্রথম ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়, এরপর এর সিক্যুয়েল ২০১১ সালে আসে এবং দুটি ছবিই হিট হয়। দুটি ছবিতেই শাহরুখ খান মুখ্য ভূমিকায় ছিলেন।

    হঠাৎ ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট কেন সরালেন রণবীর!
    পূর্ববর্তী খবরক্লিনিকে ঢুকেই অভিনেত্রীর বাবাকে গুলি
    পরবর্তী খবর মুক্তির আগেই বিশ্বরেকর্ড গড়লো হৃতিক-এনটিআরের ‘ওয়ার টু’

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

    July 1, 2026

    গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    July 1, 2026

    দেশে ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

    July 1, 2026

    এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে: শিক্ষামন্ত্রী

    July 1, 2026

    অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা 

    July 1, 2026

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    July 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.