Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 18 August 2026, 11:00: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব
    বিনোদন

    হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

    চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে এখন সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি। বিয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছে ইতোমধ্যে। এর মধ্যে বহুবার দেশের বাইরে গেছেন মেহজাবীন; প্রায় সব সফরেই সঙ্গে ছিলেন স্বামী আদনান রাজীব। যদিও সেসব ছিলো কাজের সূত্রে কিংবা অবকাশ যাপনের বিভক্ত আয়োজন।

    বিয়ের পর মেহজাবীনের এতসব সফর দেখে অনেক ভক্তই হানিমুনের কথা ভুলে গিয়েছিলেন। আবার কেউ কেউ ধরে নিয়েছিলেন, এই ভ্রমণগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের অঘোষিত হানিমুন। হয়তো আনুষ্ঠানিকভাবে নয়, তবে ছুটির আমেজেই সময় কাটাচ্ছেন তারা।

    বিদেশ সফরে গেলে মেহজাবীন সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। বিয়ের পরপরই যোগ দিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে, ঘুরে এসেছেন প্যারিস। মিশরের পিরামিড ঘুরে দেখেছেন রাজীবের সঙ্গে। এরপর কাটিয়েছেন দীর্ঘ সময় কানাডায়। এবার তারা পৌঁছেছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে। তবে এবারের সফরটি একটু আলাদা— কারণ, এবার হানিমুন বলেই ঘোষণা করলেন মেহজাবীন নিজে।

    শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে ইতালির মনোরম লেইক কমো থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোর আবহেই বোঝা যাচ্ছে, এই সফর কতটা প্রশান্তিময় আর রোম্যান্টিক ছিল। কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনও বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।

    ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম।’

    এই পোস্ট দেখে যেমন ভক্তরা মুগ্ধ হয়েছেন, তেমনি কমেন্টেও ভেসেছে ভালোবাসা আর শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি।’ আবার মজার করে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’

    উল্লেখ্য, ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’ সহ বেশ কিছু সিনেমার জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তিজীবনেও যেন এখন চলছে তার সোনালি সময়।

    হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব
    পূর্ববর্তী খবর‘ভয় নেই শিখা, আমরা চায়ের দোকান দিব’— সহশিল্পীর দুঃসময়ে বললেন মনিরা মিঠু
    পরবর্তী খবর দেবের মাথায় এই টুপির দাম জানলে চমকে যাবেন!

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দুই কার্গো এলএনজি কিনবে সরকার

    August 18, 2026

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    August 18, 2026

    ‘পিংক বাস’ চালু আজ, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

    August 18, 2026

    দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

    August 18, 2026

    প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

    August 17, 2026

    টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

    August 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.