বার্ধক্য জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউডের প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। অভিনেতার অসুস্থতার খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা বিকাশ ভল্লা।
মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ৯০ বছর বয়সী এ অভিনেতার হঠাৎ কী হলো, তা নিয়েই এখন সবার উদ্বেগ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে- বর্তমানে শঙ্কামুক্ত প্রেম চোপড়া। চিন্তার কোনো কারণ নেই। তারকার জামাতা ও জনপ্রিয় অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, এটি নিয়মিত রুটিন স্বাস্থ্য পরীক্ষা। সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।
প্রসঙ্গত, প্রেম চোপড়া বলিউড ইতিহাসের অন্যতম খ্যাতনামা একজন ভিলেন। দীর্ঘ ছয় দশকের অভিনয় ক্যারিয়ারে প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘উপকার’ (১৯৬৭), ‘ববি’ (১৯৭৩), ‘দো আনজানে’ (১৯৭৬) ও ‘ক্রান্তি’ (১৯৮১)।
এ অভিনেতা বরাবরই তার অনবদ্য সংলাপ, তীক্ষ্ম অভিব্যক্তি ও স্বতন্ত্র স্টাইলের কারণে ইন্ডাস্ট্রিতে খল-অভিনেতা হিসেবে আইকনিক নেগেটিভ চরিত্রে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

