Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 29 August 2026, 09:04: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ৩ ঘণ্টার লাইভ পারফরম্যান্সে তাক লাগাবে ‘সোনার বাংলা সার্কাস’
    বিনোদন

    ৩ ঘণ্টার লাইভ পারফরম্যান্সে তাক লাগাবে ‘সোনার বাংলা সার্কাস’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৩ ঘণ্টার লাইভ পারফরম্যান্সে তাক লাগাবে ‘সোনার বাংলা সার্কাস’

    অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ আসছে তাদের একক সিরিজ কনসার্টের শেষ পর্ব নিয়ে। আগামী ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার- আরসিসি) ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। ২০২০ সালে প্রকাশিত তাদের জনপ্রিয় অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর সিরিজ একক কনসার্টের সমাপ্তি ঘটবে এই লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে।

    ব্যান্ড সূত্রে জানা যায়, দ্রুতই শ্রোতাদের হাতে পৌঁছাবে তাদের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’। এরপর নতুন এই অ্যালবামের গানগুলো নিয়ে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে দলটি।

    ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন জানান, একটি ব্যান্ডকে ভালোমতো জানার সেরা উপায় হলো তাদের অ্যালবাম ও একক কনসার্ট। তিনি বলেন, ‘সাধারণত আমাদের দেশে যে ধরনের লাইন-আপ কনসার্ট হয়, সেখানে সময়ের স্বল্পতা থাকে। ফলে যারা ব্যান্ডকে ভালোবাসেন, তারা অতৃপ্ত থেকে যান। এই কারণেই আমাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট। এতে ব্যান্ড ধীরস্থিরভাবে দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে।’

    প্রবর আরও জানান, ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ একক কনসার্টটি এর আগে গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে আয়োজিত হয়েছে। খুলনায় উপযুক্ত ভেন্যু না পাওয়ায় সেখানে কনসার্ট করা সম্ভব হয়নি।

    ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ কনসার্টটি যে শুধু গানের মঞ্চ হবে, তা নয়। বরং এটি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ‘কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট’। মোট ৩ ঘণ্টার এই আয়োজনে গান ছাড়াও থাকছে ভিন্ন চমক। কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ আরও অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে মঞ্চ। পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন সব কিছুতেই থাকবে অভিনবত্ব।

    ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে কনসার্টের সব টিকেট বিক্রি হয়ে গেছে। ‘হায়েনা এক্সপ্রেস’-এর সব গান ছাড়াও নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’-এর কয়েকটি গানও এই কনসার্টে পরিবেশন করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। এই মুহূর্তে তারা প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন।

    উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘সোনার বাংলা সার্কাস’-এর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’–এর মতো গানের মাধ্যমে তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে ব্যান্ডটি। ইতোমধ্যেই তারা দেশ-বিদেশের দুই শতাধিক কনসার্টে পারফর্ম করেছে।

    ৩ ঘণ্টার লাইভ পারফরম্যান্সে তাক লাগাবে ‘সোনার বাংলা সার্কাস’
    পূর্ববর্তী খবরউৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা
    পরবর্তী খবর হানিফ সংকেতের ইত্যাদি এবার কুড়িগ্রামে

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    August 28, 2026

    মেয়েদের এগিয়ে নিলেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

    August 28, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    August 28, 2026

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

    August 28, 2026

    বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

    August 28, 2026

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

    August 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.