Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 04:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ৩ মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি
    বিনোদন

    ৩ মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 13, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৩ মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি

    চলতি সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। দেশীয় নাটকে একের পর এক নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। তরুণ প্রজন্মের একজন অভিনেত্রী হয়েও অলংকার নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে বেছে নিয়েছেন একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র। বর্তমান ব্যস্ততা ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কালবেলার মুখোমুখি অলংকার চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন এ এইচ মুরাদ।

    ইদানীং আপনাকে মিউজিক ভিডিওতে বেশি দেখা যাচ্ছে, কারণ কী?

    এক্সপ্রেশন এবং নাচের অনুশীলন করছি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। আর বাংলাদেশের সব দর্শকদের কাছে আমার অভিব্যক্তিগুলো পৌঁছানোর সঙ্গে স্থিতিশীল হওয়ার কারণে, সবার কাছে মনে হচ্ছে আমাকে মিউজিক ভিডিওতে বেশি দেখা যাচ্ছে।

    নাটকে কাজ কি কমিয়ে দিয়েছেন?

    ⁠হ্যাঁ, কমিয়ে দিয়েছি! বর্তমানে তিন মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি বললেই হয়।

    সবশেষ কোন নাটকে কাজ করলেন। পরিচালক ও সহশিল্পী কারা ছিলেন। আপনার চরিত্রটি কেমন?

    নাটকের নাম—কালবেলা! এটি একটি সাসপেনস, থ্রিলার ও অ্যাকশন ঘরানার গল্প। গল্পটির লেখক ও পরিচালক ছিলেন আশরাফুল ব্যাকুল! আমার সঙ্গে অনন্য এক চরিত্রে রয়েছেন টুটুল চৌধুরী। আমার চরিত্রটি ছিল একজন বাংলাদেশি পুলিশ অফিসারের। চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল।

    এখন পর্যন্ত আপনার নিজের অভিনীত ৫টি পছন্দের নাটক?

    আমার প্রতিটি নাটকই আমার সন্তান! তাই আমার সব নাটকই আমার পছন্দের।

    আপনি চলচ্চিত্রে কাজ করেছেন সেটি কবে মুক্তি পাবে? চলচ্চিত্রটি নিয়ে কিছু বলুন? চরিত্র ও গল্প?

    ⁠সিনেমার বিষয়টি নিয়ে আপাতত কিছুই বলা যাচ্ছে না!

    চলচ্চিত্রে অভিনয় নিয়ে আপনার পরিকল্পনা কী?

    বাংলাদেশ চলচ্চিত্রকে আবারও রঙিন দেখতে চাই, আমার তেমনই পরিকল্পনা অভিনয়কে নিয়ে।

    নারীকেন্দ্রিক চরিত্রে বেশিরভাগ নাটকে কাজ করছেন? কারণ কী? প্রচলিত হিট নায়করা কি আপনাকে শিডিউল দেন না?

    দেখুন, নারীকেন্দ্রিক গল্পে বেশিরভাগ নাটকে কাজ করছি। নারী অভিনেতা হয়ে কোনো পুরুষ অভিনেতা কিংবা হিট নায়কদের ছাড়াই একটি সুন্দর গল্প এবং গল্পের সঙ্গে মানানসই অভিব্যক্তি অথবা পারফরম্যান্স দিতে পারছি। কাজগুলো হিট করতে পারছি, এক বছর বা দুই বছর নয়, সর্বক্ষণ মানুষের ভালোবাসা পাচ্ছি, মেয়েদের আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাসের অনুপ্রেরণা হতে পারছি, ব্যবসা সফল নাটক উপহার দিতে পারছি, চ্যানেলের ভরসার আর্টিস্ট হতে পারছি, তাই হয়তো স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালকরা নারীকেন্দ্রিক

    গল্প নিয়ে আমাকেই ভাবছেন! তাই আমিও বেশিরভাগ নাটক নারীকেন্দ্রিকই করছি।

    আপনি কি সিন্ডিকেটের শিকার?

    একদমই না। কারণ, আমি তো সবসময় আমার মতোই কাজ করে এসেছি। কোনো সার্কেলে ঢোকারও ইচ্ছা ছিল না। তাই সিন্ডিকেটের শিকারও হইনি।

    আপনি ভালো গান গেয়ে থাকেন। সামনে কি শ্রোতারা আপনার কোনো গান পাবেন?

    ⁠ইনশাআল্লাহ। আশা রাখা যায় কোনো এক সূর্যের।

    ৩ মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি
    পূর্ববর্তী খবরপূর্বজন্মে আমি বাঙালি ছিলাম: বিদ্যা বালান
    পরবর্তী খবর আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে: আবীর চ্যাটার্জি

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    June 27, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    June 27, 2026

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    June 27, 2026

    ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.