Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 12 November 2026, 10:46: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’
    বিনোদন

    মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’

    আসছে মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’। সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় সদ্যই সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। শোনা যাচ্ছে, আগামী ঈদে টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে কমেডি ঘরানার এই নাটকটি।

    নাটকের গল্প নিয়ে নির্মাতাসূত্র জানিয়েছে, এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসারজীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরা হয়েছে এতে। মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসা।

    নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক।

    আরও পড়ুন- হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?

    নীলাকে নিয়ে মোশাররফ বলেন, নীলার সঙ্গে আমি আগেও কাজ করেছি। মন দিয়ে, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা।

    নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ ভাইকে নিয়ে বিশেষ কিছু বলার মতো শিল্পী আমি নই। তিনি এত উঁচু মাপের একজন অভিনেতা হয়েও শুটিং সেটে খুব সাধারণ থাকেন। আমি অনেক জুনিয়র একজন শিল্পী, কিন্তু তিনি আমাকে সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। আশা করছি ‘বউ প্যারা দেয়’ নাটকটি দর্শকের ভালো লাগবে।

    উল্লেখ্য, ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

    মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’
    পূর্ববর্তী খবরহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?
    পরবর্তী খবর ইরানকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.