Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 04:40: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অডিশনের জন্য আমি এখন প্রস্তুত: হিনা খান
    বিনোদন

    অডিশনের জন্য আমি এখন প্রস্তুত: হিনা খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অডিশনের জন্য আমি এখন প্রস্তুত: হিনা খান

    এক বছর আগে সাহসিকতার সঙ্গে স্তন ক্যান্সারের খবর প্রকাশ্যে এনেছিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। সেই কঠিন লড়াই পেরিয়ে আবারও পর্দায় ফিরেছেন তিনি। তবে তার দাবি, এখনো ইন্ডাস্ট্রির অনেকেই তার সঙ্গে কাজ করতে ইতস্তত বোধ করছেন।

    ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিনা বলেন, ‘কেউ সরাসরি বলেনি যে আমি পুরোপুরি সুস্থ নই, তবু আমি বুঝতে পারি যে মানুষ দ্বিধায় আছে। আমি এটাকে যুক্তিসঙ্গতও মনে করি।’

    অসুস্থতার কারণে অনেক কাজের প্রস্তাব হাতছাড়া হয়েছে, তার কর্মজীবনে নেমে এসেছিল এক স্থবিরতা। কিন্তু এখন তিনি কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর পাঙ্গা’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন। এই শো-টিকে তিনি ক্যান্সারের বিরুদ্ধে তার সফল লড়াইয়ের পর প্রথম প্রজেক্ট হিসেবে উল্লেখ করেন।

    হিনার কথায়, ‘এই শো-তে অংশ নেওয়া আমার জন্য একটি বড় সিদ্ধান্ত ছিল। এটি আমার শারীরিক সক্ষমতার একটি পরীক্ষা ছিল— আমি আদৌ পারবো কি না। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছে। একটু ক্লান্তি আসে, কিন্তু আমি প্রস্তুত। ডিজিটাল মাধ্যম হোক বা অন্য কিছু, আমি কাজ করতে চাই। তবে আপাতত দীর্ঘমেয়াদি কোনো প্রকল্পে যুক্ত হতে চাই না।’

    তিনি আরও বলেন, ‘গত এক বছর কেউ আমাকে ডাকেনি— যে কোনো কারণেই হোক কিন্তু আমি থেমে থাকিনি। অডিশনের জন্য আমি এখন প্রস্তুত, দয়া করে আমাকে ডাকেন।’

    ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘খতরোঁ কে খিলাড়ি ৮’ এবং ‘বিগ বস ১১’-এর মতো জনপ্রিয় শোতে হিনা তার অভিনয় ও ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে যে রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন, সেখানে তার সঙ্গী হিসেবে রয়েছেন তার প্রেমিক রকি জয়সওয়াল।

    এছাড়াও দেবিনা-গুরমিত, রুবিনা-অভিনব, অবিকা-মিলিন্দ, স্বরা-ফাহাদ, গীতা-পবন এবং সুদেশ-মমতা দম্পতিরাও এই শোতে অংশ নিয়েছেন। এখানে তারকা দম্পতিরা একে অপরের বিরুদ্ধে মজার সব চ্যালেঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ভবিষ্যতের স্বপ্ন নিয়ে হিনা বলেন, ‘আমি স্পাই ইউনিভার্সের অংশ হতে চাই— তা ওটিটি হোক বা সিনেমা। ‘স্পেশ্যাল অপস’ দেখার সময়ই আমার মনে হয়, আমি স্পাই চরিত্রে অভিনয় করতে চাই। এই স্বপ্নটা এখন আমি মনে গেঁথে নিয়েছি।’

    অডিশনের জন্য আমি এখন প্রস্তুত: হিনা খান
    পূর্ববর্তী খবরধারের টাকায় কেনা শাহরুখের সেই মান্নাতের দাম এখন ২২ গুণ!
    পরবর্তী খবর তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ: কিয়ারা

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.