Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 25 July 2026, 11:14: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অবশেষে মুক্তি পাচ্ছে ‘জন নয়াগন’
    বিনোদন

    অবশেষে মুক্তি পাচ্ছে ‘জন নয়াগন’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অবশেষে মুক্তি পাচ্ছে ‘জন নয়াগন’

    তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নয়াগন’ নিয়ে গত কয়েকদিন ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটল। রাজনৈতিক প্রতিহিংসা ও সেন্সর বোর্ডের দৌরাত্ম্য কাটিয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন এই মেগাস্টার। শুক্রবার (৯ জানুয়ারি) মাদ্রাজ হাই কোর্ট এক ঐতিহাসিক রায়ে সিনেমাটিকে দ্রুত সেন্সর ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে।

    পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল বিজয়ের ক্যারিয়ারের এই শেষ সিনেমাটির। কিন্তু হঠাৎ করেই সেন্সর বোর্ড সিনেমাটিকে আটকে দেয়। নির্মাতাদের অভিযোগ ছিল, এর পেছনে সক্রিয় রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত বুধবার একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দেন বিচারক।

    তবে আদালত জানিয়ে দিয়েছে, সেন্সর বোর্ডকে দ্রুত ছাড়পত্র প্রদান করতে হবে। বিজয়ের আসন্ন রাজনৈতিক ক্যারিয়ার এবং তামিলনাড়ুর নির্বাচনে তার প্রভাব রুখতেই বিজেপি নেতৃত্বাধীন ব্যবস্থার মাধ্যমে সিনেমাটি আটকানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজয়ের সমর্থনে রাজপথে নেমেছিলেন তামিল চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা।

    ভক্তদের উন্মাদনা আর প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে বিজয়ই টিকে রইলেন। আদালতের সবুজ সংকেত মিললেও আজ আর সিনেমাটি মুক্তি পাচ্ছে না। নির্মাতারা জানিয়েছেন, হাতে সেন্সর সার্টিফিকেট পেলেই আনুষ্ঠানিক মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই বড় পর্দায় নিজেদের প্রিয় ‘থলপতি’কে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন অনুরাগীরা।

    নতুন এক সফর দীর্ঘ তিন দশক তামিল ইন্ডাস্ট্রি শাসনের পর অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বিজয়। তার নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে তিনি এখন পুরোপুরি মনোযোগী হতে চান রাজ্য রাজনীতিতে।

    অবশেষে মুক্তি পাচ্ছে ‘জন নয়াগন’
    পূর্ববর্তী খবরলেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: শফিকুল আলম
    পরবর্তী খবর জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

    July 25, 2026

    নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প

    July 25, 2026

    ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ

    July 25, 2026

    দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    July 25, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ

    July 24, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

    July 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.