Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 6 November 2026, 02:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অবিবাহিত করণ জোহরকে সন্তানদের প্রশ্ন, আমাদের জন্ম কিভাবে?
    বিনোদন

    অবিবাহিত করণ জোহরকে সন্তানদের প্রশ্ন, আমাদের জন্ম কিভাবে?

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ১৫ জুন তারিখটি পালন করা হয়ে বিশ্ব বাবা দিবস হিসেবে। যদিও বাবাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন তারিখের প্রয়োজন হয় না। তবুও দিনটিতে বাবার প্রতি সন্তানদের ভালোবাসার নানা চিত্র প্রকাশ পায় বিভিন্ন মাধ্যমে।
    বাবা দিবস উদযাপনে নিজের পিতৃত্ব নিয়ে মুখ খুলেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক করণ জোহর। যমজ সন্তান যশ ও রুহিকে নিয়ে তার অভিজ্ঞতা যেমন আবেগময়, তেমনই অনুপ্রেরণা যোগায়।

    ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সেই সময়ের সাহসী পদক্ষেপ আজ আট বছর পেরিয়ে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। এক পডকাস্টে নিজের যমজ সন্তানদের নিয়ে আলাপচারিতায় অকপটে শোনালেন পিতৃত্বের গল্প। ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী মাসাবা গুপ্তার সঙ্গে কথোপকথনের সময় করণ জানান, এখন যশ ও রুহির আট বছর বয়স এবং তাদের মনে প্রশ্ন উঠছে— “আমাদের জন্ম কিভাবে?”

    সন্তানদের সেই প্রশ্নে করণের জবাব, “এখনও পর্যন্ত আমি ওদের বলেছি, ‘তোমরা এসেছ আমার হৃদয় থেকে।’ তবে খুব শিগগিরই এই প্রসঙ্গে ওদের সঙ্গে একটা খোলামেলা আলাপ করতে হবে।” পিতৃত্বের যাত্রা যে সহজ ছিল না, তা স্বীকার করে নিয়েছেন করণ। তবে, সেটাই তার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত বলে জানান তিনি। করণের কথায়, “আমার মা হিরু জোহরের সঙ্গে যশ আর রুহিকে বড় করা আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে সুন্দর।”

    যারা ভাবছেন মা নেই বলে শিশুরা ‘মায়ের ভালোবাসা’ থেকে বঞ্চিত, তাদের জন্য করণের বার্তা একেবারে স্পষ্ট—“আমার সন্তানদের কখনোই ভালোবাসার ঘাটতি হয়নি। ওদের আশেপাশে আমার মা আছেন, আছে আমার ‘ফাউন্ড ফ্যামিলি’— পুতলু (কাজল আনন্দ), শ্বেতা (বচ্চন), গৌরী (খান), ফারাহ (খান), নেহা (ধুপিয়া)— সবাই ওদের ভালোবাসায় ভরিয়ে রেখেছেন।”

    সিনেমার পর্দায় সম্পর্কের জটিলতা নিয়ে যিনি খেলেন নিপুণ হাতে, বাস্তব জীবনে তার এই সোজাসাপটা, সাহসী স্বীকারোক্তি প্রমাণ করে দেয়— কথা যেমন বলা উচিত, তেমনটা বলাই করণ জোহর জানেন। ‘রকি ঔর রানি কী প্রেম কাহানি’র সাফল্যের পর এখন করণের জীবনের আসল গল্পটাই সবচেয়ে বড় প্রেরণা— একক পিতৃত্বের সাহসিকতা, দায়িত্ব আর নিঃশর্ত ভালোবাসার অনন্য নিদর্শন।

    অবিবাহিত করণ জোহরকে সন্তানদের প্রশ্ন
    পূর্ববর্তী খবরভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
    পরবর্তী খবর জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    November 6, 2026

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    November 6, 2026

    ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

    November 6, 2026

    ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: শফিকুর রহমান

    November 6, 2026

    দেশের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.