Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 01:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু, বললেন- ‘ইটস অফিশিয়াল’
    বিনোদন

    অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু, বললেন- ‘ইটস অফিশিয়াল’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু, বললেন- ‘ইটস অফিশিয়াল’

    তৃতীয়বারের মতো বিয়েতে বসলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদের সঙ্গে তার এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেন নির্মাতা নিজেই।

    স্থানীয় সময় শুক্রবার অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে মুশফিকা মাসুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাদের কুইন্স সিটি ক্লার্ক অফিসে দেখা যাচ্ছে; এতে বোঝা যায়, সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

    ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অমিতাভ রেজা লেখেন, ইয়েস, ইটস নাও অফিশিয়াল; আলো এবং ছায়ার সঙ্গে জীবন যাপনের প্রতিশ্রুতি… চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ।

    পোস্টটিতে দেখা যায়, দুইজনের হাস্যোজ্জ্বল ছবি এবং একটি ছবিতে মুশফিকা মাসুদের হাতে বিয়ের আংটি স্পষ্ট। এই ঘোষণার পরই তাদের বন্ধু, সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন।

    অমিতাভ রেজার নতুন জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।

    জানা যায়, গত মাসেই দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা, যা তাদের প্রেম জল্পনাকে উসকে দিয়েছিল।

    অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সময়ের সঙ্গে তাদের সেই দাম্পত্যজীবনের ইতি ঘটে। বর্তমানে অমিতাভ রেজা বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

    অমিতাভ রেজার নতুন দাম্পত্য শুরু বললেন- ‘ইটস অফিশিয়াল’
    পূর্ববর্তী খবরঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব, বন্ধ হওয়ার পথে ধারাবাহিক
    পরবর্তী খবর ‘কাকাবাবু’র গোয়েন্দাগিরি দেখতে অপেক্ষা বাড়ল

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    July 12, 2026

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    July 12, 2026

    একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

    July 12, 2026

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    July 12, 2026

    তৃতীয় দফার হামলায় ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

    July 12, 2026

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.