Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 23 June 2026, 01:30: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘অমিতাভের থেকেও সফল ছিলেন মিঠুন’
    বিনোদন

    ‘অমিতাভের থেকেও সফল ছিলেন মিঠুন’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘অমিতাভের থেকেও সফল ছিলেন মিঠুন’

    সিঙ্গেল স্ক্রিনের যুগে বলিউডের রাজা ছিলেন মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি, নিজস্ব শুটিং সেটআপ, আর দর্শকনন্দিত উপস্থিতি—এই সব মিলিয়ে একটা আলাদা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছিলেন তিনি, উটির পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে।

    এই নিয়েই সম্প্রতি নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা। বিহারের রূপবাণী সিনেমা হলের কর্ণধার বিশেক চৌহান এক পডকাস্টে বলেন, “মিঠুন চক্রবর্তী ছিলেন আমাদের লাইফলাইন। তখনকার দিনে উনিই ছিলেন আমাদের সব কিছু!”

    আজকের ঝাঁ চকচকে মাল্টিপ্লেক্স আর ওটিটির যুগের বহু আগের গল্প এটি। তখন সিঙ্গেল স্ক্রিনই ছিল বিনোদনের মূল মাধ্যম। আর সেখানেই রাজত্ব করতেন মিঠুন। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গের বহু শহরে মিঠুনের সিনেমা মানেই ছিল ‘হাউজফুল’। বিশেকের দাবি, “একটা সময় ছিল, যখন মিঠুনদা প্রতি মাসে দুটো করে ছবি দিতেন দর্শককে। আর প্রত্যেকটাতেই ওপেনিং হতো ১০০% হাউসফুল!”

    মিঠুন নিজের ক্যারিয়ারে এমন পরিকল্পনা করেছিলেন যাতে তার ইন্ডাস্ট্রির ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকে। সে কারণে বহু সিনেমার শুটিং হতো উটিতে—যেখানে তিনি নিজেই একটি হোটেল কিনে তা শুটিং স্পট হিসেবে ব্যবহার করতেন। বিশেক চৌহান বলেন, “ছবিগুলো বড় বাজেটের ছিল না, কিন্তু ব্যবসার প্ল্যান ছিল একদম পরিষ্কার। আসলে, গল্প যাই হোক না কেন, দর্শক জানতেন—মিঠুন মানেই বিনোদনের গ্যারান্টি।”

    মিঠুনের আত্মবিশ্বাস আর সরলতা নিয়েও গল্প শোনান তিনি। বলেন, একবার কোরিওগ্রাফার নাচের দৃশ্যে একাধিক রিটেক চাইলে মিঠুন মজা করে বলেছিলেন— “আমার হাত যদি ওইদিকে যায়, তাতে কি সিনেমা হিট হয়ে যাবে?” এই মন্তব্যেই ধরা পড়ে এক অহংকারহীন কিন্তু দর্শকের রুচি বোঝা শিল্পীর পরিচয়।

    সরাসরি দাবি করে বসেন বিশেক, “অমিতাভ বচ্চনের থেকেও সফল ছিলেন মিঠুন। যতক্ষণ সিঙ্গেল স্ক্রিন রাজত্ব করত, মিঠুনদার জনপ্রিয়তা অমিতাভ বচ্চনের থেকেও বেশি ছিল। উনি স্টারডমের পেছনে ছোটেননি—নিজেই একটা স্টার ইকোনমি বানিয়ে নিয়েছিলেন।” তিনি আরও বলেন, “মিঠুন চক্রবর্তী ছিলেন আমাদের বক্স অফিসের প্রাণ।”

    সম্প্রতি দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’-এর শুটিং শেষ করেছেন মিঠুন। বেশ কয়েকদিন লন্ডনে শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এই ছবিতে দেখা যাবে অনুপম খের, পল্লবী জোশী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসসহ একাধিক তারকাকে।

    ‘অমিতাভের থেকেও সফল ছিলেন মিঠুন’
    পূর্ববর্তী খবরজান্তার নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার
    পরবর্তী খবর কমছে তিস্তার পানি, স্বাভাবিক জীবনে ফিরছে পানিবন্দি মানুষ

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

    June 23, 2026

    জর্ডানের বিপক্ষে ১-২ গোলে জিতল আলজেরিয়া

    June 23, 2026

    আবারও গোল করে জয়ের পথে আলজেরিয়া

    June 23, 2026

    ৬৯ মিনিটি গোল করে সমতায় ফিরল আলজেরিয়া

    June 23, 2026

    জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী

    June 23, 2026

    সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.