Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 19 July 2026, 08:51: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘আমাকে তারা নেয়নি’
    বিনোদন

    ‘আমাকে তারা নেয়নি’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    'আমাকে তারা নেয়নি'

    দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর চলতি বছরের ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। মুক্তির আগে থেকেই ছবিটি বক্স অফিসে রেকর্ড গড়েছিল, আর মুক্তির পরেও এর আয় তাক লাগিয়ে দেওয়ার মতো।

    কিন্তু সম্প্রতি জানা গেল এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নয়, বরং শুরুতে ‘রূপা’ চরিত্রে অভিনয় করার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কিন্তু কেন শেষ মুহূর্তে তাকে ছবিতে দেখা গেল না? এত দিন পর সেই রহস্যের পর্দা উন্মোচন করলেন অভিনেত্রী নিজেই।

    মাস মুভির হাত ধরে টালিউডে উত্থান হলেও দেব একসময় ছক ভেঙে শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ‘বুনোহাঁস’ ছবির মতো ভিন্নধারার কাজ করেছিলেন। সেই ছবিতে দেবের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এর ঠিক পরই দেবের পরবর্তী ছক ভাঙা ছবি ছিল ‘ধূমকেতু’, আর তাতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলেছেন শ্রাবন্তী। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে নায়িকা বলেন, ‘তারা নেয়নি আমাকে। তারা হঠাৎ করে আমাকে বলেন। আসলে তাদের নিশ্চয়ই কিছু মনে হয়েছিল চরিত্রটা সম্পর্কে।’

    তবে এই সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলে জানান শ্রাবন্তী। এর কারণ হিসেবে তিনি দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তাছাড়াও দেব-শুভশ্রী জুটির একটা বড় সংখ্যক ফ্যান রয়েছে। আর তাদের দু’জনকে দেখতে দারুণ লেগেছে। আমি ওই জুটির বড় ফ্যান। আমি সে সময় তাদের প্রচুর ছবি দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে।’

    অভিনেত্রীর কথায়, ‘তবে আমি বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।’

    'আমাকে তারা নেয়নি'
    পূর্ববর্তী খবরআজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
    পরবর্তী খবর ‘আলিয়ার চেয়ে অনেক বড়মাপের অভিনেত্রী আমার বউ’

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের প্রথম শিরোপা জয়

    July 19, 2026

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 19, 2026

    ২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক

    July 19, 2026

    শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

    July 19, 2026

    ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার মতো দুর্নীতি: তথ্যমন্ত্রী

    July 19, 2026

    হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

    July 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.