Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 17 November 2026, 11:20: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আমি গল্প পড়তে পছন্দ করি
    বিনোদন

    আমি গল্প পড়তে পছন্দ করি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমি গল্প পড়তে পছন্দ করি

    শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত সিনেমা ‘হক’। আদালতকেন্দ্রিক সামাজিক ড্রামা এটি। ভারতের ইতিহাসে আলোচিত শাহ বানু মামলা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ সিনেমার গল্প, ভারতীয় সমাজ ও আইন ব্যবস্থার অন্তস্থলে পৌঁছে দেয় এক গভীর মানবিক বার্তা। যেখানে ‘শাহ বানু’ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। আর তার স্বামী আব্বাস খানের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। সিনেমাটি পরিচালনা করেছেন রেসু নাথ। ‘হক’ সিনেমাটি মুক্তি প্রসঙ্গে সম্প্রতি বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়ামি। কালবেলার পাঠকের জন্য অনুবাদ করেছেন মহিউদ্দীন মাহি।

    প্রতিটি চরিত্রের জন্যই আলাদা প্রস্তুতি নিতে হয়। যে কোনো চরিত্রই নতুনভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা থাকে। সে ক্ষেত্রে কিছু কিছু চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিতে হয়। এর বাইরে আলাদা কোনো চাপ থাকে না। কারণ বাড়তি চাপ নিয়ে কখনোই অভিনয়ে শতভাগ দেওয়া সম্ভব নয়।

    এ সিনেমায় আপনি প্রথমবারের মতো ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?

    আমি ব্যক্তিগতভাবে ইমরানের অভিনয়ের ভক্ত। সে এরই মধ্যে বেশকিছু অসাধারণ কাজ উপহার দিয়েছে। যখন জানতে পারলাম সিনেমায় আমার স্বামী চরিত্রে তাকে কাস্ট করা হয়েছে। তখনই বুঝেছি দারুণ কিছু হচ্ছে। এ ছাড়া সহকর্মী হিসেবে তিনি দারুণ। সেটে আলোচনার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে অনেক সংলাপ ঠিক করে নিয়েছি, কীভাবে আরও ভালো করা যায়—এ বিষয়ে পরামর্শ করেছি। তবে শুধু ইমরান নয়, এ সিনেমার প্রতিটি আর্টিস্ট অসাধারণ ছিলেন। বিশেষ করে আমি দুজনের নাম বলব— একজন হচ্ছেন সাহেবা চাড্ডা অন্যজন অসিম। যারা আমার উকিল ছিলেন। তারা দুজন দারুণ করেছেন।

    এ গল্পটি যখন আপনার কাছে আসে, তখন চরিত্রের জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হয়েছে?

    পরিচালকের মাধ্যমে গল্পটি যখন আমার কাছে আসে, তখন আমি এবং আমার স্বামী স্ক্রিপ্টটি নিয়ে বসি। তারপর তার কাছ থেকে আমি অভিনয়ের ধারণা নেই। সে আমাকে প্রচুর কথা বলার পরামর্শ দেন। এর কারণ গল্পে হাসি, কান্না, প্রেম ভালোবাসা সব আছে এবং আলাদা আলাদা চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হবে। তখন আমার স্বামী বলেন, তুমি অতিরিক্ত কথা বলার চেষ্টা কর। কারণ এখানে অনেক কথা বলতে হবে। তার পরামর্শে আমি কথা বলার প্র্যাকটিস করি। এরপর অডিশন দেই, তারপর সিলেকশন।

    আপনি এরই মধ্যে ক্রাইম, থ্রিলার, ড্রামা, অ্যাকশন ও কমেডি ধাঁচের গল্পে অভিনয় করেছেন। এর মধ্যে কোন ধরনের গল্পে কাজ করতে বেশি ভালো লাগে?

    প্রথমে যে কোনো গল্পেই কাজ করতে আমার ভালো লাগে। তার জন্যই দর্শক আমাকে ভিন্ন ভিন্ন গল্পে দেখেছেন। তবে কাজের ক্ষেত্রে প্রথমে যেই বিষয়টি দেখে আমি অভিনয়ে হ্যাঁ বলি, সেটি হচ্ছে গল্পের মান, এরপর প্রডাকশন, তারপর নির্মাতা, সর্বশেষ সহকর্মী। সবকিছু ঠিক থাকলে তখনই আমি কাজ করি। কারণ গল্প, ভালো কিন্তু প্রোডাকশন ভালো না, তাহলে কাজ করে কখনো শান্তি পাওয়া যাবে না। আর কাজও ভালো হবে না।

    আপনি এখন পর্যন্ত যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন, তার মধ্যে সবচেয়ে পছন্দের সিনেমা কোনটি?

    নিজের সিনেমাকে কখনোই আলাদা আলাদা রেটিং করা যায় না। প্রতিটি ছবিই আমার পছন্দের। কারণ পছন্দ না হলে আমি কাজ করতাম না।

    যে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া আগে যে কাজটি আপনি সবচেয়ে বেশি করেন?

    আমি গল্প পড়তে পছন্দ করি। তাই যে কোনো স্ক্রিপ্ট আমার কাছে আসলে আমি অনেকবার পড়ি। যেমন আমার একটি সিনেমা আছে ‘আর্টিকেল ৩৭০’। এটির স্ক্রিপ্ট আমি পঁয়ত্রিশ বারের বেশি পড়েছিলাম। কারণ গল্প না বুঝলে ভেতর থেকে চরিত্রের সেরাটি ফুটে উঠবে না। এটা আমার ধারণা। কারণ গল্পই বলে দেবে যে সিনেমাটি কত ভালোভাবে নির্মাণ হতে যাচ্ছে। তাই আমি সবসময় গল্প বোঝার চেষ্টা করি। তারপর বাকি সব।

    আপনার স্বামী আদিত্য সুহাস জাম ভালে একজন চমৎকার নির্মাতা। অভিনয়ে তার কোনো পরামর্শ থাকে?

    সে খুবই গুণী একজন মানুষ। সিনেমা নির্মাণে তার কাজের ধরনে আমাকে সবসময় মুগ্ধ করে। এটি স্ত্রী হিসেবে নয়, অভিনেত্রী হিসেবে বলছি। আদিত্য সবসময় গল্প নিয়ে কাজ করে। এরপর শুটিংয়ে নামে। তার কাছ থেকে আমি এটাই শিখেছি। কারণ যে কোনো নতুন কাজের ব্যাপারে ও আমাকে আগে গল্প বোঝার পরামর্শ দেয়।

    ‘হক’ নিয়ে প্রত্যাশা…

    প্রত্যাশা একটাই, সেটি হচ্ছে দর্শকের ভালোবাসা। তারা ভালোবাসলেই আমাদের প্রত্যাশা পূরণ হয়ে যায়।

    আমি গল্প পড়তে পছন্দ করি
    পূর্ববর্তী খবরইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলা
    পরবর্তী খবর নায়ক কাঁদতে পারে হারতেও পারে

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.