Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 30 August 2026, 02:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ঈদ সিনেমার আনুষ্ঠানিক প্রচার শুরু
    বিনোদন

    ঈদ সিনেমার আনুষ্ঠানিক প্রচার শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঈদ সিনেমার আনুষ্ঠানিক প্রচার শুরু

    ঈদুল ফিতর সামনে রেখে দেশের সিনেমা অঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তেজনা। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে প্রায় এক ডজন সিনেমা। এরই মধ্যে এসব সিনেমা মধ্যে একাধিক সিনেমা আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছে। একে একে প্রকাশ পাচ্ছে পোস্টার, টিজার, গান এবং বিভিন্ন প্রমোশনাল কনটেন্ট। ফলে ঈদের সিনেমা ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। বিস্তারিত লিখেছেন রিয়েল তন্ময়

    বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ বরাবরই বড় একটি মৌসুম। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে ঘিরে থাকে বাড়তি প্রচারণা ও প্রতিযোগিতা। প্রযোজক-নির্মাতারা চেষ্টা করেন ঈদকে কেন্দ্র করে বড় বাজেটের কিংবা তারকা নির্ভর সিনেমা নির্মাণ করতে। এবারও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে একাধিক সিনেমা তাদের প্রচার কার্যক্রম শুরু করেছে।

    ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হয়েছে এর অফিসিয়াল মোশন পোস্টার, যা দর্শকের উত্তেজনা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে বলেই মত দিয়েছেন অনেকে। সিনেমাটি ঘিরে এরই মধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। আসন্ন ঈদে শাকিবের ‘প্রিন্স’ রয়েছে দর্শক আগ্রহের তালিকার শীর্ষে। এর পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, শুটিং, সম্পাদনা, কালার গ্রেডিং ও মিউজিক একসঙ্গে এগোচ্ছে। টিজার শিগগির প্রকাশের পরিকল্পনা রয়েছে। প্রিন্স সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ও ঢাকার তাসনিয়া ফারিণ।

    দীর্ঘদিন ধরে টানা কাজ করে যাচ্ছে ‘দম’ সিনেমার টিম। এরই মধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। অফিসিয়াল পোস্টারের পর সম্প্রতি প্রকাশ পেল সিনেমার টিজার। এর টিজারে ফুটে উঠেছে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র। টিজার শেষ হয় আফরান নিশোর কণ্ঠে একটি সংলাপ দিয়ে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’ প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, পোস্ট প্রোডাকশন শেষে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। দম সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার বিপরীতে রয়েছে পূজা চেরী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছে চঞ্চল চৌধুরী। প্রযোজক জানান, ফার্স্ট লুকের পর টিজার এসেছে। ধারাবাহিকভাবে ঈদের আগ পর্যন্ত প্রমোশন চলতে থাকবে। ঈদের পরও ইউনিক কিছু পরিকল্পনা নিয়ে দম টিমের প্রচার চলবে।

    ‘উৎসব’ খ্যাত নির্মাতা তানিম নূর নিয়ে আসছেন ‘বনলতা এক্সপ্রেস’ নামে একটি সিনেমা। এরই মধ্যে সিনেমার পোস্টার, টিজার ও গান প্রকাশ হয়েছে। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার মুক্তি পাওয়ার পর থেকেই এটি দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমাটি। টিজারে সেই পরিচিত মায়াবী আবেশ আর রহস্যের এক দারুণ মেলবন্ধন দেখা গেছে। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার একটি গান। ‘চাইতেই পারো’ শিরোনামের এ গানটি নিয়েও আলোচনা হচ্ছে। জনপ্রিয় ব্যান্ড অর্থহীন-এর বহুল আলোচিত গান এটি। যা নির্মাতা এ সিনেমায় ব্যবহার করেছেন। এতে অভিনয় শিল্পীদের তালিকায় রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শামীমা নাজনীনসহ আরও অনেকে।

    নির্মাতা রায়হান রাফীর আসন্ন ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’। কিছুদিন আগে প্রকাশ হয় সিনেমার পোস্টার। যেখানে নির্মাতা সামনে এনেছেন চার নারী চরিত্রকে। সম্প্রতি সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ হয়েছে। নির্মাতা এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। টিজারে চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের ইঙ্গিত মিলেছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। টিজারে চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমের মতো গুণী শিল্পীদের।

    আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি গত বছরের রোজার ঈদেই মুক্তির কথা ছিল। পরে কোরবানির ঈদ, দুর্গাপূজা—নানা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হলেও প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছাতে পারেনি এটি। এবার ঈদেও সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। সম্প্রতি এর পোস্টার আবারও প্রকাশ করেছেন নায়িকা বুবলী। আসন্ন ঈদে এটি মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কী হয় সেটি সময় বলে দেবে।

    সিয়াম আহমেদকে নিয়ে মেহেদী হাসান হৃদয় পরিচালনা করেছেন ‘রাক্ষস’ সিনেমা। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে টিম। যে কোনো সিনেমার সাফল্যের পেছনে প্রচার খুবই গুরুত্বপূর্ণ। রাক্ষসের প্রচারের পরিকল্পনা জানিয়ে হৃদয় বলেন, ‘প্রথমে আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছি। এরপর সিয়ামের একটি স্টিল ছবি প্রকাশ করা হয়েছে। এ সপ্তাহে সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ পাবে। এরপর পর্যায়ক্রমে টিজার, গান প্রকাশ পাবে।’ গত ডিসেম্বরে ঢাকায় শুরু হয়েছিল রাক্ষসের শুটিং। এরপর শ্রীলঙ্কায় হয়েছে বড় অংশের কাজ। নির্মাতা জানান, রাক্ষসের শুটিং শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

    ঈদ সিনেমার আনুষ্ঠানিক প্রচার শুরু
    পূর্ববর্তী খবরহিট নাকি ফ্লপ, কোন পথে হাঁটছেন শাকিব খান?
    পরবর্তী খবর ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    August 30, 2026

    ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    August 30, 2026

    শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

    August 30, 2026

    জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

    August 30, 2026

    বাড়ছে হ্রদের পানি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    August 30, 2026

    ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

    August 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.