Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 30 October 2026, 10:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘এই মুহূর্তে আমার বাড়ি, গাড়ি, চাকরি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে’
    বিনোদন

    ‘এই মুহূর্তে আমার বাড়ি, গাড়ি, চাকরি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘এই মুহূর্তে আমার বাড়ি, গাড়ি, চাকরি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে’

    স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

    এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিকেরও বেশি।

    মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। একইসঙ্গে অভিভাবকদের মাঝে ভয়ও তৈরি করেছে। প্রত্যেক বাবা-মা’ই যেন নিজ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি যেসকল শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের বাবা-মায়ের কথা চিন্তা করেও অনেকে মুষরে পড়ছেন।

    জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আরজে উদয় যেন তাদেরেই একজন। দীর্ঘদিন ধরে পারিবারিক ভিডিও বানিয়ে আসছেন তিনি। যেখানে তার ছোট্ট মেয়ের খুনসুটি ভক্তদেরও মুগ্ধ করে।

    মাইলস্টোনের ঘটনায় শিশুদের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন উদয়। নিজের সন্তানকে নিয়েও আতঙ্কিত বোধ করছেন তিনি।

    মঙ্গলবার দুপুরে মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আরজে উদয় ফেসবুকে লিখেছেন, ‘আমি ভীত..আমি আতঙ্কিত…সত্যি বলতে এই মুহূর্তে আমার চাকরি, অফিস, সেভিংস, বাড়ি গাড়ি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে, জীবনের বাকি কটা দিন আমার সন্তানগুলোকে জড়িয়ে ধরে বসে থাকি।’

    এই মুহূর্তে নিজেকে একজন ভীত বাবা আখ্যায়িত করে উদয় আরও লিখেছেন, ‘বিশ্বাস করেন আমার খুব পালিয়ে যেতে ইচ্ছে করছে.. এমন কোথাও যেখানে আমি আমার বাচ্চাগুলোকে একটু নিরাপত্তা দিতে পারবো। আমি সত্যিই নিতে পারছি না! সম্ভবত আমি নিজেকে যতটা সাহসী ভাবতাম অতটা সাহসী নই, এই মুহূর্তে আমি ভয়ানক রকমের একজন ভীত বাবা।’

    আরজে উদয়ের সেই পোস্টে অনেকেই তাকে শান্তনা দিয়েছেন। কেউ কেউ আবার নিজের পরিবারের মানুষদের নিরাপদে রাখার পরামর্শ দিয়েছেন।

    ‘এই মুহূর্তে আমার বাড়ি গাড়ি চাকরি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে’
    পূর্ববর্তী খবর‘দয়া করে পাইলটকে দোষ দেবেন না’
    পরবর্তী খবর ‘ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে’

    আরো সংবাদ পড়ুন

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী

    October 29, 2026

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    October 29, 2026

    একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

    October 29, 2026

    বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব

    October 29, 2026

    বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

    October 29, 2026

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

    October 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.