Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 12:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » এক ছাদের নিচে থাকলেও আলাদা থাকেন অনুপম-কিরণ দম্পতি!
    বিনোদন

    এক ছাদের নিচে থাকলেও আলাদা থাকেন অনুপম-কিরণ দম্পতি!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এক ছাদের নিচে থাকলেও আলাদা থাকেন অনুপম-কিরণ দম্পতি!

    বর্ষীয়ান বলি অভিনেতা অনুপম খের সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ও কিরণ খেরের দাম্পত্য নিয়ে এক বিস্ময়কর তথ্য শেয়ার করেছেন। অভিনেতা জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী, সাংসদ ও অভিনেত্রী কিরণ খের এক ছাদের নিচে থাকলেও দীর্ঘদিন ধরে আলাদা ঘরে বসবাস করছেন। তবে এর পেছনে কোনও দাম্পত্য জটিলতা নয়, বরং দু’জনেরই সম্মতিতে নেওয়া একটি সিদ্ধান্ত।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “আমি এবং কিরণ এখন আলাদা ঘরে থাকি। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, বরং এটা আমাদের দু’জনের কমফোর্ট জোন। এই ব্যবস্থায় আমরা দু’জনেই নিজের মতো করে থাকতে পারি, যা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।”

    তিনি আরও জানান, তাদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা অটুট।

    অভিনেতা জানান, একসঙ্গে বহু বছর কাটানোর পর মানুষ বুঝে যায় কীভাবে একে অপরকে বেশি স্পেস দিলে সম্পর্ক আরও ভালো থাকে।

    কিরণ খুব কুসংস্কারাচ্ছন্ন। সে কল্পনাও করে যে, সবকিছু ভুল হচ্ছে। এখন আর তেমনটা হয় না, কিন্তু প্রথমে এটা ছিল। এখন আমাদের সবার আলাদা ঘর আছে, কারণ প্রত্যেকের নিজস্ব অভ্যাস আছে। আমাদের জীবনের আলাদা আলাদা রুটিন আছে। আমি খুব সকালেই ঘুম থেকে উঠি, আর কিরণ একটু দেরিতে। তাই এক ঘরে থাকলে দু’জনের ঘুমের ব্যাঘাত ঘটে— যোগ করেন অনুপম।

    প্রসঙ্গত, অনুপম ও কিরণ খেরের বিবাহ হয়েছিল ১৯৮৫ সালে। তাদের পুত্র সন্তান সিকন্দর খের কিরণের আগের সংসারের সন্তান হলেও অনুপম তাকে নিজের সন্তান হিসেবেই বড় করেছেন।

    বলিউডে এই দম্পতি বরাবরই শক্তিশালী জুটি হিসেবে পরিচিত। অনুপম ও কিরণের কোনও সন্তান নেই। নিজের সন্তান না থাকার শূন্যতাও অনুভব করেন অনুপম খের।

    এক সাক্ষাৎকারে অনুপম এ বিষয়ে জানান, ৬০ বছর বয়স পর্যন্ত তিনি সন্তানের ঘাটতি অনুভব করেননি। বর্ষীয়ান অভিনেতার কথায়, ‘আমি শিশুদের নিয়ে অনেক কাজ করি। আমার ফাউন্ডেশন অনেক কাজ করছে। আমি শিশুদের খুব পছন্দ করি। আমি একটি বাচ্চাদের শো করতাম। যখন কেউ আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি এরকম কিছু অনুভব করেছো? আমার জবাব হয়, হ্যাঁ সত্যিই শূন্যস্থান অনুভব করেছি।’

    কেন তিনি ও কিরণ খের নিজেদের জীবনে কোনও সন্তান আসতে দেননি এ বিষয়ে অনুপম বলেন, ‘প্রথমদিকে আমাদের বাচ্চা আসতে সমস্যা হয়। পরে যখন কিরণ অন্তঃসত্ত্বা হয়, তখন গর্ভস্থ সন্তানের বিকাশ হচ্ছিল না ঠিক করে। অনেক চেষ্টা করেছিলাম আমরা। এরপর ভেবে দেখলাম সিকান্দারই আমাদের জন্য যথেষ্ট ছিল, এমনকী এখনও। যখন কিরণকে বিয়ে করি তখন সিকান্দারের বয়স ৪ বছর ছিল। সে কোনো অভাব টের পেতে দেয়নি।’

    এক ছাদের নিচে থাকলেও আলাদা থাকেন অনুপম-কিরণ দম্পতি!
    পূর্ববর্তী খবরসুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন, ‘রিল্যাক্স’
    পরবর্তী খবর শাহরুখের অসুস্থতার খবরে চিন্তিত মমতা

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    August 24, 2026

    বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

    August 24, 2026

    জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

    August 24, 2026

    গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

    August 24, 2026

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.