Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 10:51: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কাজলের প্রাক্তন প্রেমিককে নিয়ে রহস্য ফাঁস, জড়িয়ে আছেন টুইঙ্কেলও!
    বিনোদন

    কাজলের প্রাক্তন প্রেমিককে নিয়ে রহস্য ফাঁস, জড়িয়ে আছেন টুইঙ্কেলও!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাজলের প্রাক্তন প্রেমিককে নিয়ে রহস্য ফাঁস, জড়িয়ে আছেন টুইঙ্কেলও!

    ফের আলোচনার কেন্দ্রে এসেছেন বলিউডের অভিনেত্রী কাজল। অজয় দেবগনের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনের জল্পনার মাঝেই উঠে এল নায়িকার প্রাক্তন প্রেমিক প্রসঙ্গ; যেখানে জড়িয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী টুইঙ্কেল খান্নার নামও।

    সম্প্রতি তাদের একটি সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কল দুজনই জানিয়েছেন, তাদের দুজনেরই একজন ‘কমন’ প্রাক্তন প্রেমিক রয়েছে। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে টুইঙ্কেলকে চুপ করতে বলেন কাজল।

    সম্প্রতি তাদের অতিথি-আলাপের অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী কৃতি স্যানন। অনুষ্ঠানের একটি পর্বে অতিথিদের বিভিন্ন বিষয়ে নিজেদের সম্মতি বা দ্বিমত জানাতে হয়। এমন একটি বিষয় ছিল- ‘প্রিয়বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়।’

    এই বিষয়ে কাজল এবং টুইঙ্কেল দুজনই সহমত পোষণ করেন। তবে ভিকি কৌশল ও কৃতি স্যানন এই মতের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। ভিকি বলেন, যদি বন্ধু ও তার প্রাক্তনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং তারা জীবনে এগিয়ে যান, তাহলে প্রাক্তনের সঙ্গে অন্য কারও সম্পর্কে জড়ানোতে সমস্যা কোথায়? সমস্যা হলে বরং বুঝতে হবে, সেই বন্ধু এবং তার প্রাক্তনের মধ্যে সম্পর্ক শেষ হয়নি।

    ভিকির এই যুক্তির পরই পরিস্থিতি আরও জমে ওঠে। আলোচনার এই মোড়েই কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কেল খান্না বলেন, ‘আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে কিন্তু!’ টুইঙ্কেলের এই মন্তব্যে কিছুটা চমকে যান কাজল এবং দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘দয়া করে চুপ করো। একেবারে চুপ!’

    যদিও সেই প্রাক্তন প্রেমিক কে, তা প্রকাশ করেননি কাজল বা টুইঙ্কেল কেউই, যদিও নেটিজেনদের মাঝে এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

    তবে, নেটিজেনদের বড় অংশের ধারণা, সেই ব্যক্তিটি হলেন পরিচালক অভিষেক কাপুর। তাদের অনুমান, টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অভিষেক কাপুর কিছুদিন কাজলের সঙ্গেও সম্পর্কে ছিলেন। তবে এই অনুমান শুধু ভক্তদের জল্পনা, যার কোনো সত্যতা নেই।

    কাজলের প্রাক্তন প্রেমিককে নিয়ে রহস্য ফাঁস জড়িয়ে আছেন টুইঙ্কেলও!
    পূর্ববর্তী খবরবিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, মোদির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ
    পরবর্তী খবর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব, বন্ধ হওয়ার পথে ধারাবাহিক

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    July 12, 2026

    দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির শঙ্কা

    July 12, 2026

    ১০ জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভাঙল অতিরিক্ত সময়ে, সেমিফাইনালে আর্জেন্টিনা

    July 12, 2026

    সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 12, 2026

    বেলিংহামের জাদুতে নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

    July 12, 2026

    বেলিংহামের দ্বিতীয় গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.