Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 21 November 2026, 02:47: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই মারা গেছেন
    বিনোদন

    ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই মারা গেছেন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হরিশ রাই মারা গেছেন

    জনপ্রিয় ও প্রবীণ কন্নড় অভিনেতা হরিশ রাই মারা গেছেন আজ বৃহস্পতিবার। তিনি কন্নড় সিনেমার এক শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তার অসামান্য অভিনয়ের জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান পেয়েছিলেন। ‘ওম’ এবং ‘কেজিএফ’ সিরিজের মতো সফল সিনেমায় তার চরিত্রগুলো ছিল স্মরণীয়। মৃত্যুর সময় তিনি কিডওই হাসপাতালের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার তার পেট ও উদরের দিকে ছড়িয়ে পড়েছিল, যার ফলে তার শারীরিক অবস্থা বেশ দুর্বল হয়ে পড়েছিল। খবর বলিউড লাইফের।

    হরিশ রাইকে ‘ডন রাই’ নামে ‘ওম’ সিনেমার একটি কাল্পনিক চরিত্রের জন্য স্মরণ করা হয় এবং ‘কেজিএফ’ সিনেমায় তিনি ‘চাচা’ চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন।

    তিনি রেখে গেছেন স্ত্রী এবং দুই পুত্রকে। কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার শোকবার্তা লেখেন, কন্নড় সিনেমার প্রখ্যাত খলনায়ক হরিশ রাইয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্প এক অসীম শূন্যতায় চলে গেল। তিনি ‘ওম’, ‘হ্যালো ইয়ামা’, ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’ সিনেমায় অনবদ্য অভিনয় করেছিলেন। তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার ও প্রিয়জনদের এই দুঃখ সহ্য করার শক্তি দেয়ার প্রার্থনা করি। ওম শান্তি।

    এর আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গোপী গৌড়ুর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে হরিশ রাই তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছিলেন। ভিডিওতে তিনি জানিয়ে ছিলেন যে, তিনি সুস্থ হলে আবার অভিনয়ে ফিরতে চান। সেইসময় তার চিকিৎসার খরচ ছিল অত্যন্ত বিশাল, একেকটি ইনজেকশনের দাম প্রায় ৩.৫৫ লাখ টাকা ছিল। পুরো চিকিৎসার খরচ প্রায় ৭০ লাখ টাকা হতে পারে।

    কেজিএফ তারকা যশের সাহায্য সম্পর্কে হরিশ রাই বলেছেন, যশ আগেও আমাকে সাহায্য করেছে। আমি তাকে বারবার সাহায্য চেয়ে বিরক্ত করতে চাই না। আমি তাকে আমার স্বাস্থ্যের অবস্থা জানাইনি, তবে জানি সে জানলে আমাকে সাহায্য করবে। সে যেকোনো সময় আমার পাশে দাঁড়াবে। আমি আমার পরিবারকে বলেছি, যদি কিছু হয়, যেন যশকে জানান। আমি জানি সে কখনও মুখ ফিরিয়ে যাবে না।

    হরিশ রাই কন্নড়, তামিল এবং তেলুগু সিনেমায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন। তার কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘জোড়িহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘স্বয়ম্বরা’, ‘নাল্লা’ এবং কেজিএফ সিরিজ।

    পূর্ববর্তী খবরপারমাণবিক ইস্যুতে ত্রিপক্ষীয় পরামর্শ বৈঠক করেছে ইরান, রাশিয়া ও চীন
    পরবর্তী খবর ইরানে ইসরায়েলের হামলার মূল নেতৃত্বে আমিই ছিলাম: ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আধুনিক সেনাবাহিনী গঠনে জিয়ার অবদান অনস্বীকার্য: রিজভী

    November 21, 2026

    রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস

    November 21, 2026

    ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত সায় ছিলো না, ইঙ্গিত দিলেন ভ্যান্স

    November 21, 2026

    পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

    November 21, 2026

    মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

    November 21, 2026

    ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

    November 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.