Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 10 September 2026, 09:28: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » গম্ভীর নীরবতাই বেশি জোরালো শোনায়: শাকিব
    বিনোদন

    গম্ভীর নীরবতাই বেশি জোরালো শোনায়: শাকিব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মেগাস্টার শাকিব খানকে ঘিরে এই সময় সরগরম চলচ্চিত্র পাড়া। বর্তমানে তিনি যা করছেন, সেটাই যেন মুহূর্তে আলচনায় পরিণত হচ্ছে। বিশেষ করে তার নতুন লুকগুলো বেশ আলোচনায় আসছে। এমন আবহে বুধবার রাতে নতুন এক অবতারে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিলেন মেগাস্টার।

    শাকিব খানকে এবারও দেখা গেল আভিজাত্যপূর্ণ এক লুকে। পরেছেন ধবধবে সাদা রঙের একটি রাজকীয় শেরওয়ানি স্টাইল কোটি এবং ম্যাচিং প্যান্ট। কোটির কলার ও হাতায় সোনালী সুতোর নিখুঁত কারুকাজ তার লুকে যোগ করেছে আভিজাত্যের নতুন মাত্রা। চোখে স্টাইলিশ সানগ্লাস আর সুবিন্যস্ত চুল ও দাড়িতে শাকিব যেন প্রকৃত অর্থেই এক ‘প্রিন্স’ হিসেবে ধরা দিয়েছেন।

    ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এক গভীর অর্থবহ বার্তা। লিখেছেন, ‘যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়!’

    শাকিবের এই পোস্টের মন্তব্যের ঘরে বয়ে যাচ্ছে প্রশংসার বন্যা। একজন লিখেছেন, ‘মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন! প্রিন্স -এর জন্য শুভকামনা।’ আরেকজন লিখেছেন, ‘শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালালেরা।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘আগুন রে আগুন!’

    এদিকে গত মঙ্গলবার, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে এই নতুন লুক তথা এই সাদা কোটিতেই ধরা দেন নায়ক। সেখানে বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদেরও মাতান। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও কথা বলেন।

    ‘জিল্লু’ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, ‘শুধু সিনেমাতে না, রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে। যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।’

    বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যাপক আলোচনায় আছেন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। ছবিটি এই ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    অন্যদিকে, নির্মাতা আবু হায়াত মাহমুদের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং শুটিংয়ের প্রথম দিনই শাকিবের সম্পূর্ণ নতুন একটি লুক প্রকাশ করা হবে বলে জানা গেছে।

    গম্ভীর নীরবতাই বেশি জোরালো শোনায়: শাকিব
    পূর্ববর্তী খবরগাজা থেকে ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল
    পরবর্তী খবর নির্বাচনী অনুসন্ধান কমিটিকে পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    September 10, 2026

    বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

    September 10, 2026

    যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

    September 10, 2026

    ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণ মন্ত্রী

    September 10, 2026

    হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪

    September 10, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    September 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.