Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 04:12: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!
    বিনোদন

    গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!

    বলিউডের ‘ধক ধক গার্ল’ খ্যাত মাধুরী দীক্ষিতকে সাধারণত রোমান্টিক, গ্ল্যামারাস কিংবা মমতাময়ী চরিত্রেই দেখে অভ্যস্ত দর্শকরা। কিন্তু এবার তিনি ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ংকর এক রূপে। অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-র মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করছেন তিনি, যেখানে তাকে দেখা যাবে এক কুখ্যাত সিরিয়াল কিলারের ভূমিকায়।

    বুধবার (১৯ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন মাধুরী। মাত্র ২০ সেকেন্ডের সেই টিজারে দেখা মিলেছে এমন এক টুইস্টের, যা কেউ কল্পনাও করেনি।

    টিজারে মাধুরীর ভোলবদল ভিডিওর শুরুতে দেখা যায়, মাধুরী ধীরে ধীরে তার গয়না ও মেকআপ খুলছেন। ঠিক তখনই দৃশ্যটি কাট হয়ে গিয়ে দেখা যায় সম্পূর্ণ অন্য এক রূপ—পরনে কারাগারের পোশাক, মুখে রহস্যময় চাহনি ও ঠোঁটে লেগে আছে হালকা হাসি। টিজারেই স্পষ্ট, মাধুরীর ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন বা ‘ডার্ক’ চরিত্র হতে যাচ্ছে এটি।

    এর আগে একইদিন সকালে মাধুরী ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন। যেখানে তার জনপ্রিয় গান ‘এক দো তিন’, ‘ভোলি সি সুরত’-এর কথাগুলো নতুনভাবে সাজিয়ে ‘কামিং সুন’ ক্যাপশন দেওয়া হয়েছিল, যা ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়।

    ফরাসি থ্রিলার থেকে অনুপ্রাণিত জানা গেছে, নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে জনপ্রিয় ফরাসি থ্রিলার ‘লা মান্তে’-র অফিশিয়াল রিমেক হিসেবে। মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে পুলিশকে সাহায্য করার প্রস্তাব দেয়, তবে শর্ত থাকে—সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতাই গল্পে তৈরি করে টানটান নাটকীয়তা।

    আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে সিরিজটি নিয়ে মাধুরী বলেছিলেন, “ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে আসে, আর আমি ভেবেছিলাম—এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।”

    মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’-তে। এ ছাড়া চলতি মাসে কানাডায় একটি কনসার্টে অংশ নিতে গিয়ে তুমুল সমালোচনার মুখেও পড়েছিলেন এই অভিনেত্রী। তবে সব বিতর্ক ছাপিয়ে এখন ভক্তদের অপেক্ষা তার এই নতুন ‘বিধ্বংসী’ রূপ দেখার।

    গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!
    পূর্ববর্তী খবর‘সোলজার’ সিনেমায় রাকিন
    পরবর্তী খবর আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না: ডিএমপি কমিশনার

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ১২ সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

    July 4, 2026

    চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

    July 4, 2026

    জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটা দেশের সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী 

    July 4, 2026

    ‎কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

    July 4, 2026

    জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 4, 2026

    মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে, নতুন সভাপতি ঘোষণা

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.