Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 12:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন পূর্ণিমা
    বিনোদন

    চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন পূর্ণিমা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন পূর্ণিমা

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় যার বিচরণ। এর বাইরে যেটা প্রশংসার দাবি রাখে, তা হলো তার চিরচেনা রূপ-সৌন্দর্য। তাকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা; ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিহিত করেন চিরযৌবনা বলেও।

    পূর্ণিমা এখনও সেই আগের মতোই রূপের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্য-নতুন ছবিতে যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান ভক্তরা। এ সকল প্রশংসা কীভাবে নেন চিত্রনায়িকা, তা সম্প্রতি একটি ইভেন্টে উপস্থিত হয়ে অকপটে জানালেন।

    সাংবাদিকদের প্রশ্নের মুখে পূর্ণিমা জানালেন, ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন। তার কথায়, আপনারা বলতে থাকেন, আমি এনজয় করছি। আমি কিছু বলছি না। তবে মোটেও আমি একই জায়গায় রয়ে নি। আমার মধ্যে পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে এটা আসলে ব্লেসিং। পূর্ণিমা বলেন, আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা আছেন বলেই আমরা আছি।

    রূপের বিচারে নিজেকে একমাত্র সেরা ভাবতে নারাজ এই নায়িকা। তিনি অকপটে স্বীকার করেন, ইন্ডাস্ট্রিতে তার চেয়েও অনেক সুন্দরী এবং পরীর মতো দেখতে অনেকেই আছেন। তার কথায়, আমার চেয়ে আরও অনেক সুন্দরীরা আছেন, পরীর মতো দেখতে আরও অনেকেই আছেন। তাই আমি একমাত্র সুন্দরী না, এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে।

    ঢালিউডের ইতিহাসে বড় পর্দার তারকাদের ছোট পর্দায় কাজ করা নিয়ে একসময় নেতিবাচক ধারণা থাকলেও সেই প্রথা ভেঙেছেন পূর্ণিমা। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও সমান তালে কাজ করে তিনি তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছেন। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় তিনি রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানের মতো শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করেছেন।

    তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘মনের মাঝে তুমি’ ও ‘মধুর মিলন’। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বর্তমানে এক তুষ্টির সময় পার করছেন এই নায়িকা।

    চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন পূর্ণিমা
    পূর্ববর্তী খবরপরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
    পরবর্তী খবর বাড়ল জ্বালানি তেলের দাম

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি  

    July 1, 2026

    ২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু

    July 1, 2026

    স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

    July 1, 2026

    যে কারণে নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

    July 1, 2026

    হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

    July 1, 2026

    বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন

    July 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.