Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 07:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » জয়া আহসানের নতুন চমক
    বিনোদন

    জয়া আহসানের নতুন চমক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জয়া আহসানের নতুন চমক

    অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, নান্দনিকতা ও রুচির প্রতিফলনে বারবার নিজেকে আলাদা উচ্চতায় তুলে ধরেছেন জয়া আহসান।

    সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনও রঙিন ফুলেল আবহে, কখনও উজ্জ্বল হলুদে। তবে এবার এক ভিন্ন আবেগে ভক্তদের চমকে দিলেন তিনি; মায়ের বিয়ের শাড়ি পরে ধরা দিলেন নতুন রূপে।

    ছবিগুলোতে জয়াকে দেখা গেছে নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে, যেখানে ফুটে ওঠে রাজকীয় আবহ। গলায় ভারী গয়না, হাতে চুড়ি, কানে ঝুমকা; সব মিলিয়ে এক পরিপূর্ণ বাঙালি কনের সাজে। এছাড়াও তার মানানসই চুলের বাঁধন ও মৃদু মেকআপ যেন জয়াকে আরও অনন্য করে তোলে।

    বুধবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া জানিয়ে দেন এই সাজ ও শাড়ির নেপথ্যে থাকা কিছু গল্প। জয়া লেখেন, ‘এই ছবিগুলোতে যে দুটি শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বউভাতের। নানা চিন্তা, আলোচনা, আর ভালোবাসার প্রমাণ এই দুটি শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর ভাঁজে জমে আছে মায়া, স্মৃতি, অজস্র গল্প।’

    অভিনেত্রী আরও লেখেন, ‘এই দুটি শাড়ি নিয়ে সেই শিশুকালেই বেলা থেকে বেনো হয়ে মায়ের আলমারি ঘেঁটে বের করতাম। মায়ের চোখ এড়িয়ে চুপি চুপি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াতাম… তখন ভাবতাম, আমিও একদিন মা হবো, আমারও এমন একটা শাড়ি থাকবে।’

    এই পোস্টের সঙ্গে জয়া যোগ করেছেন তার মায়ের জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা। লিখেছেন, ‘আমার মায়ের শাড়ি, তার পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসার প্রতীক হয়ে আছে। মা, তোমার বিয়ের শাড়ি, বউভাতের শাড়ি, এই দুটি আমার কাছে অমূল্য সম্পদ।’

    জয়ার এমন আন্তরিক অভিব্যক্তি ও তার রূপ ও পোশাক-রুচির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, একজন মেয়ে মায়ের প্রতি এতটা ভালোবাসা কী সুন্দরভাবে প্রকাশ করতে পারে! আবার কেউ মন্তব্য করেছেন, জয়া মানেই এলিগ্যান্সের নতুন সংজ্ঞা।

    উল্লেখ্য, সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে, ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক; সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।

    পূর্ববর্তী খবরহেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
    পরবর্তী খবর ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে

    আরো সংবাদ পড়ুন

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রামোসের শেষ মুহূর্তের জাদুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

    July 3, 2026

    রোনালদোর গোলে সমতায় পর্তুগাল

    July 3, 2026

    পর্তুগালের জালে ক্রোয়েশিয়ার গেল

    July 3, 2026

    ২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়

    July 3, 2026

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    July 2, 2026

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.