Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 16 November 2026, 02:07: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
    বিনোদন

    জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত।

    কীভাবে লাইফ জ্যাকেট ছাড়া জুবিনকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন উঠেছে তার দিকে। এবার জানা গেল, মৃত্যুর আগের রাতে নাকি জুবিনকে ঘুমাতে ও বিশ্রামও নিতে দেননি সিদ্ধার্থ।

    জুবিনের ব্যান্ডের সদস্য পার্থপ্রতিম গোস্বামীর অভিযোগের তিরও সিদ্ধার্থর দিকেই। সিদ্ধার্থ ছাড়াও ব্যান্ডের আরও এক সদস্য শেখরজ্যোতি গোস্বামীর দিকেও আঙুল তুলেছেন পার্থপ্রতিম। জুবিনের মৃগীর অসুস্থতা ছিল। তা সত্ত্বেও কীভাবে তাকে সারা রাত মদ্যপান করতে দেওয়া হল এবং পরের দিন সকালে ওই অবস্থায় তাকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন পার্থপ্রতিম।

    পার্থপ্রতিমের দাবি, সিদ্ধার্থ ও শেখরজ্যোতিই সেই রাতে জ়ুবিনকে ঘুমোতে দেননি। পরের দিন সকালে নিজেদের আমোদের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জুবিনকে। এই কারণে সিদ্ধার্থ ও শেখরজ্যোতিকে তিনি কোনো দিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন।

    পার্থপ্রতিম বলেন, ‘এই গাফিলতির দায় বর্তায় সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উপরেই। তোমরা দু’জন জুবিনের সঙ্গে ছায়ার মতো থাকতে। তোমরা জানত জুবিনের অসুখের কথা। সারা রাত তাকে মদ্যপান করিয়ে জাগিয়ে রেখে পরের দিন সকালে তাকে সমুদ্রে সাতার কাটতে দিলে! এটা তোমরা কীভাবে করতে পারলে?’

    সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরা সারারাত ওকে ঘুমোতে দাওনি। পরের দিন সকালে জোর করে তাকে সমুদ্রে নিয়ে গেলে। কারণ তোমরা আমোদ করতে চেয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকব, ওদের ক্ষমা করব না।’

    জুবিন গর্গের মৃত্যু বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
    পূর্ববর্তী খবরএখনো আমার মা অপেক্ষা করে: চঞ্চল চৌধুরী
    পরবর্তী খবর আগে তো বিয়ে করতে হবে: দেব

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে: ইরান

    November 15, 2026

    ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

    November 15, 2026

    স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিং

    November 15, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

    November 15, 2026

    ইরানের হুমকি ‘চিরতরে’ নির্মূলের সময় এসেছে: নেতানিয়াহু

    November 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.