Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 11:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘দঙ্গল’-এর জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে আবার কমিয়েছিলেন আমির!
    বিনোদন

    ‘দঙ্গল’-এর জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে আবার কমিয়েছিলেন আমির!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘দঙ্গল’-এর জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে আবার কমিয়েছিলেন আমির!

    বলিউডে মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত আমির খান। কারণ, অভিনয় করতে গিয়ে নিখুঁতভাবে চরিত্রে ঢুকে পড়েন। ‘তারে জামিন পর’, ‘পিকে’-র মতো ছবিতে তার অভিনয় যেমন মুগ্ধ করেছে দর্শকদের, তেমনই ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় ও শারীরিক রূপান্তর দুটোই ছিল নজরকাড়া।

    ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’-এ কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করেন আমির খান। এক সময়ের পেশিবহুল কুস্তিগীর থেকে পরবর্তীকালে মোটা, বয়সকালে পৌঁছে যাওয়া এই চরিত্রের জন্য নিজের শরীরকে সম্পূর্ণ বদলে ফেলেন। প্রথমে প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়ে নেন, পরে আবার সেই অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, তিনি নিজেই পরিচালক নীতেশ তিওয়ারির কাছে অনুরোধ করেন যেন প্রথমে বয়স্ক মহাবীরের অংশগুলো শ্যুট করা হয়। কারণ, তখন শরীরে মেদ থাকলেও সমস্যা হবে না। পরে ধাপে ধাপে ওজন কমিয়ে তরুণ কুস্তিগীরের অংশে পৌঁছনো যাবে।

    তিনি বলেন, আমি কোনও বডি স্যুট পরতে চাইনি। বাস্তবেই ওজন বাড়িয়ে সেই চেহারায় অভিনয় করেছি। প্রথমে ওজন বাড়ানোটা বেশ উপভোগ্য ছিল। যা খুশি খাওয়া, বিশ্রাম, সবই ছিল তখনকার রুটিনে। কিন্তু শরীরের পক্ষে তা ছিল কষ্টকর। কুস্তির প্রশিক্ষণ নিতেও সমস্যা হত। আমির বলেন, ওজন বাড়লে শ্বাস নেওয়ার ধরন বদলে যায়, হাঁটাচলার স্টাইল, এমনকি বসার ভঙ্গিও পাল্টে যায়।

    কীভাবে কমালেন ২৫ কেজি?

    ওজন এক সময় দাঁড়ায় ৯৭ কেজিতে, শরীরের ফ্যাট পার্সেন্টেজ ছিল ৩৮%। সেখান থেকে প্রায় ২৫ কেজি কমিয়ে ৯.৬% ফ্যাটে ফিরে আসেন। কঠোর ডায়েট, স্ট্রেন্থ ট্রেনিং, ফাংশনাল ওয়ার্কআউট, কার্ডিও, সব মিলিয়ে ছিল কড়া ফিটনেস রুটিন। অভিনেতা বলেন, প্রথমে নিজেকে নিয়ে সন্দেহ হয়েছিল। ভাবছিলাম পারব কি না। কিন্তু নিজেকে হতাশ হতে দিইনি। প্রতিদিন একটু একটু করে এগিয়েছি। এক সময় এসে দেখলাম শরীর নিজেই বদলে যাচ্ছে।

    তার ট্রেনাররাও জানান, অনেক সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে চাইতেন আমির। কিন্তু কোনও ছাড় দেওয়া হয়নি। বরং সেই চ্যালেঞ্জই তাঁকে সাহস দিয়েছে। পরিচালক নীতেশ তিওয়ারিও আমিরের এই নিষ্ঠা দেখে অভিভূত হন। শ্যুটিং শেষ হওয়ার সময় অভিনেতা নিজেও নিজের ট্রান্সফরমেশন দেখে গর্ব অনুভব করেন।

    ‘দঙ্গল’-এর জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে আবার কমিয়েছিলেন আমির!
    পূর্ববর্তী খবরভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে, পুড়ছে প্যারিসের চেয়েও বিশাল এলাকা
    পরবর্তী খবর অর্থপাচার মামলায় জি কে শামীমের ১০ বছরের সাজা খালাস

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    June 24, 2026

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    June 24, 2026

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    June 24, 2026

    দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

    June 24, 2026

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    June 24, 2026

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.