Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 02:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দর্শকদের মাঝে হাসি ছড়ানো দিলদার নেই ২২ বছর
    বিনোদন

    দর্শকদের মাঝে হাসি ছড়ানো দিলদার নেই ২২ বছর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 13, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দর্শকদের মাঝে হাসি ছড়ানো দিলদার নেই ২২ বছর

    বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি কৌতুক অভিনেতাদের একজন দিলদার। একটা সময় যার উপস্থিতিতে প্রেক্ষাগৃহে বইতো হাসির ঝরনাধারা, দর্শকদের উচ্ছ্বাস। কমেডিয়ান হলেও বাংলা সিনেমার আর পাঁচজন নায়কদের মতোই ছিল তার জনপ্রিয়তা। কিন্তু ২০০৩ সালের আজকের এই দিনে (১৩ জুলাই) দর্শকের মুখের হাসি কেড়ে নিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। এই কিংবদন্তির মৃত্যর ২২ বছর পেরিয়ে গেলেও এখনও তাকে স্মরণ করেন দর্শকেরা।

    দিলদার শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন সকলের মন জয় করা একজন মানুষ। চাঁদপুরে জন্ম নেওয়া এই শিল্পীর প্রকৃত নাম দেলোয়ার হোসেন। সিনেমায় এসে হয়ে গেলেন ‘দিলদার’। মাত্র ২০ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই মানুষটি প্রথম বড় পর্দায় সুযোগ পান ১৯৭২ সালে, ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি হয়ে ওঠেন ঢালিউডের অবিচ্ছেদ্য অংশ; যার অনুপস্থিতি বার বার বুঝিয়ে দিয়েছে তার শূন্যতা কতখানি।

    দিলদার শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন প্রাণবন্ত একজন মানুষও। শুটিং সেটে থাকতেন প্রাণখোলা হাসিতে ভরা, সহশিল্পীদের উৎসাহ দিতেন, সাহস জোগাতেন। এমনকি একবার মালেক আফসারীর ‘লাল বাদশা’ ছবির জন্য ‘শুধু ডিম দিয়ে পরিচয়’ গানটিও নিজেই গেয়েছিলেন, যেটি জনপ্রিয় হয়ে ওঠে।

    সিনেমায় ব্যস্ত থাকলেও পরিবারের প্রতি সমান দায়িত্বশীল ছিলেন দিলদার। কখনোই রাত ১০টার পরে শুটিং সেটে থাকতেন না। ফিরে যেতেন বাড়িতে। পরিবারের অর্থনৈতিক দিকটাও সব সময় মাথায় রাখতেন। এই অভিনেতা দুই কন্যা সন্তানের জনক। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম সুস্থ আছেন। বর্তমানে তিনি স্বামীর রেখে যাওয়া বাড়িতেই থাকেন।

    দিলদারের প্রতি দর্শকের ভালোবাসা তো ছিলোই, পাশাপাশি ‘তুমি শুধু আমার’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন । এই পুরস্কার শুধু তার প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি হলেও আসল সম্মান তিনি পেয়েছেন জনমানুষের হৃদয় থেকেই।

    শুটিংয়ের সময় চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেতা আফজাল শরীফের সঙ্গে দিলদার। ছবি : সংগৃহীত
    ১৯৭২ সালের ‘কেন এমন হয়’ সিনেমার পর ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া, ‘অন্তরে অন্তরে’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নের নায়ক’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’ সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন দিলদার।

    দর্শকদের মাঝে হাসি ছড়ানো দিলদার নেই ২২ বছর
    পূর্ববর্তী খবরচেক প্রজাতন্ত্রে বাংলাদেশি সিনেমার বড় অর্জন
    পরবর্তী খবর চুরির অভিযোগে আটক বিগ বসের ‘ছোটা ভাইজান’

    আরো সংবাদ পড়ুন

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    November 7, 2026

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    November 7, 2026

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

    November 7, 2026

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.