Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 4 September 2026, 05:56: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ
    বিনোদন

    দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী প্রত্যেকেরই অতীত আছে রাজ

    প্রায় ১০ বছর পর একমঞ্চে হাজির টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। উপলক্ষ্যে তাদের অভিনীত শেষ ছবি ‘ধুমকেতু’র মুক্তি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী বহু প্রতীক্ষিত এই সিনেমা।

    তার আগে সোমবার (৪ আগস্ট) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান দুই চরিত্র। যেখানে একে অন্যের সঙ্গে নানা খুনসুটিতে মেতে ওঠেন। বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন ভক্তদের।

    স্বাভাবিকভাবেই দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তখন কোথায় ছিলেন? তার প্রতিক্রিয়াই বা কি!

    সেই প্রশ্নের উত্তরের খোঁজেই যোগাযোগ করা হয়েছিল রাজের সঙ্গে। তিনি জানালেন, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে পরে শুনছেন সেখানে কি কি হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাজ বলেন, আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তাছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন। আমরা দু’জনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে তার পরে বাকি দিক সামলানোর চেষ্টা করি।

    দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বলেন, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরোনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।

    সবশেষ এই নির্মাতা বলেন, দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? (নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনও অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।

    দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী প্রত্যেকেরই অতীত আছে : রাজ
    পূর্ববর্তী খবরমাঝরাতে অভিনেত্রীকে অশ্লীল মেসেজ অভিনেতা জিতুর
    পরবর্তী খবর কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: জারা-পাটওয়ারী

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    September 4, 2026

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    September 4, 2026

    বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

    September 4, 2026

    আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    September 4, 2026

    দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.