Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 12:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দেবের সঙ্গে অভিনয়, যা বললেন জ্যোতির্ময়ী
    বিনোদন

    দেবের সঙ্গে অভিনয়, যা বললেন জ্যোতির্ময়ী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    প্রথমবার বড়পর্দায় এসেই ওপার বাংলার নায়ক দেবের বিপরীতে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। আগামীতে মুক্তি প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’ ছবিতে তাদের এই জুটিকে দেখা যাবে। দেবের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং পর্দায় তার রোম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই নতুন নায়িকা।

    জ্যোতির্ময়ী কুণ্ডু জানান, প্রথম যখন তিনি শোনেন যে তার প্রথম চলচ্চিত্রেই বিপরীতে নায়ক দেব, তখন তিনি কিছুটা অবিশ্বাস ও ভয় পেয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় দৃশ্যগুলো দ্রুতই শেষ হয়ে যায়।

    একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী হাসতে হাসতে বলেন, ‘পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্স করতে আমার আপত্তি নেই! তবে বাস্তবে নয়, বাস্তবে দেবদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি।’

    তিনি তার প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, “দেবকে প্রথম দেখি ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শেষ করার পর। সে সময় দেবের মুখভর্তি দাড়ি-গোঁফ ছিল এবং ওজনও কিছুটা বেশি ছিল, যা দেখে একটু ভয় লেগেছিল। কিন্তু পরে যখন তিনি ছবির লুকে আসেন, তখন ‘পাগলু’ ছবির সেই দেবদার মতো দেখতে পেয়ে স্বস্তি পাই।”

    ‘প্রজাপতি ২’ ছবিটির দীর্ঘ শুটিং লন্ডনে হয়েছে। এই ছবিতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন, যা জ্যোতির্ময়ীর প্রথম ছবির অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।

    জ্যোতির্ময়ী কুণ্ডু টেলিভিশন ধারাবাহিক ‘বঁধুয়া’-তে ‘পেখম’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তিনি দেবের বিপরীতে বড়পর্দায় সুযোগ পান।

    ছোটপর্দার শিল্পীদের বড়পর্দায় সুযোগ দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জ্যোতির্ময়ী। তিনি মনে করেন, অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমকে গুরুত্ব না দিয়ে শুধু অভিনয় দক্ষতা দেখা উচিত। তিনি নিজেও ভবিষ্যতে আবার ছোটপর্দায় কাজ করতে আগ্রহী বলে জানান।

    তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে হাস্যোজ্জ্বল জ্যোতির্ময়ী বলেন, ‘বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কে জড়াতে তিনি আরও ১০-১২ বছর সময় নিতে চান।’

    দেবের সঙ্গে অভিনয় যা বললেন জ্যোতির্ময়ী
    পূর্ববর্তী খবরনিরাপত্তা নিয়ে শঙ্কিত নায়িকা পপি
    পরবর্তী খবর নির্বাচনি হলফনামায় বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে: দুদক চেয়ারম্যান

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    July 5, 2026

    দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা

    July 5, 2026

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.