Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 11:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » নিরাপত্তা নিয়ে শঙ্কিত নায়িকা পপি
    বিনোদন

    নিরাপত্তা নিয়ে শঙ্কিত নায়িকা পপি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা সাদিকা পারভীন পপি। পারিবারিক সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

    সম্প্রতি এক সংবাদমাধ্যমকে পপি জানান, প্রায় এক বছর ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তার অভিযোগের মূল কেন্দ্রবিন্দু তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী। পপি জানান, ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর খবর শুনেও তিনি হুমকির কারণে খুলনায় যেতে পারেননি।

    অভিনেত্রীর ভাষ্যমতে, ‘তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।’

    পপির অভিযোগ, ২০০৭ সালে তার চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি যে জমি কিনেছিলেন, বর্তমানে তার চাচাতো বোন মুক্তা এবং তারেক সেই জমি দখল করে রেখেছেন। জমি ব্যবহার করতে গেলে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া পপি আরও দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হয়েছে।

    তিনি প্রশাসনের কাছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আবেদন জানিয়েছেন। তবে অভিযুক্ত তারেক আহমেদ চৌধুরী দাবি করেন, বিষয়টি ‘ভিত্তিহীন’ এবং তিনি কাউকে কোনো হুমকি-ধমকি দেননি।

    পপিকে ঘিরে পারিবারিক বিরোধ ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনাম হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।

    এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে পপির বিরুদ্ধেও জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছিল। ওই সময় খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় পপির বোন ফিরোজা পারভীন তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ঘটনার পরই পপি স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন।

    এই বিতর্কের মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত নতুন কোনো সিনেমায় তার অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম।

    নিরাপত্তা নিয়ে শঙ্কিত নায়িকা পপি
    পূর্ববর্তী খবরমানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা
    পরবর্তী খবর দেবের সঙ্গে অভিনয়, যা বললেন জ্যোতির্ময়ী

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

    July 5, 2026

    দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা

    July 5, 2026

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    July 5, 2026

    প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

    July 4, 2026

    তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

    July 4, 2026

    নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.