Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 22 November 2026, 12:40: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘প্রিন্স’-এ বলিউড-টালিউড তারকা, গুঞ্জন তুঙ্গে!
    বিনোদন

    ‘প্রিন্স’-এ বলিউড-টালিউড তারকা, গুঞ্জন তুঙ্গে!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 24, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের নতুন সিনেমা ‘প্রিন্স’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। সম্প্রতি সিনেমায় থাকতে পারেন টালিউড-বলিউড তারকাও এমনই গুঞ্জন চলছে শোবিজ অঙ্গনে।

    নতুন সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তির কথা থাকলেও নির্ধারিত সময়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারেনি। যে কারণে সিনেমা সংশ্লিষ্টরা পরবর্তী ঈদে সিনেমাটি মুক্তির কথা ভাবছেন।

    শোনা যাচ্ছে, কাস্টিংয়ে গুরুত্ব দেয়ায় এখনও সব অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়নি। যে কারণে শুরু হয়নি শুটিং। তবে চমক হিসেবে নতুন এ সিনেমাতেও শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। থাকতে পারেন টালিউড-বলিউড তারকাও।

    এরইমধ্যে এ সিনেমায় তাসনিয়া ফারিণ রয়েছেন বলে শোনা গেছে। বিষয়টির সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখনই কোনো কথা বলতে চাননি।

    এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণের পাশাপাশি আরও একজনকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এ নায়িকা ভারতীয়।

    শোনা যাচ্ছে, শাকিবের বিপরীতে টালিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যেতে পারে। জ্যোতির্ময়ী টালিউড অভিনেতা দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয় করেছেন। যে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

    গুঞ্জন উঠেছে, এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে। চূড়ান্ত কথাবার্তা শেষ হলেই সিনেমায় কারা কারা অভিনয় করেছেন তার নাম ঘোষণা করবে প্রযোজক প্রতিষ্ঠান।

    বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। এ সিনেমায় টালিউড-বলিউড তারকাদের উপস্থিতির গুঞ্জনে সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটি আসন্ন যেকোনো ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

    ‘প্রিন্স’-এ বলিউড-টালিউড তারকা গুঞ্জন তুঙ্গে!
    পূর্ববর্তী খবরইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’, শিগগিরই চূড়ান্ত হওয়ার আশা যুক্তরাষ্ট্রের
    পরবর্তী খবর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

    November 22, 2026

    এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    November 22, 2026

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    November 22, 2026

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    November 22, 2026

    বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

    November 22, 2026

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    November 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.