Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 12 August 2026, 09:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ফিরিয়ে দিয়েছিলেন প্রযোজকরা, সেই সত্যজিৎই বদলে দেন সিনেমার ইতিহাস
    বিনোদন

    ফিরিয়ে দিয়েছিলেন প্রযোজকরা, সেই সত্যজিৎই বদলে দেন সিনেমার ইতিহাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফিরিয়ে দিয়েছিলেন প্রযোজকরা, সেই সত্যজিৎই বদলে দেন সিনেমার ইতিহাস

    আজ ২ মে, কালজয়ী এই নির্মাতার জন্মদিন। সত্যজিৎ রায় শুনলেই কানে গুপি গাইন বাঘা গাইন, হীরক রাজার দেশে, পথের পাঁচালির মতো সিনেমাগুলোর নাম চলে আসে। তবে শুধু চলচ্চিত্র নির্মাতা হিসেবেই তিনি প্রসিদ্ধ নন, লিখেছেন অসংখ্য বই, উপন্যাস; যা আজও তুমুল জনপ্রিয়। আজ তার জন্মবার্ষিকীতে ফের তা স্মরণের সময় এলো।

    সত্যজিৎ তার পড়াশোনা শেষ করতেই প্রখ্যাত শিল্পী বিনোদবিহারী মুখার্জির সান্নিধ্যে তার শিল্পীজীবনের প্রকৃত উন্মেষ ঘটান। আঁকতেন ছবি, ১৯৪৩ সালে একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থায় পেশাজীবন শুরু করলেও, সিগনেট প্রেসে বাংলা বইয়ের প্রচ্ছদ আঁকার কাজ তার সামনে এক নতুন দিগন্ত খুলে দেয়। কিন্তু চলচ্চিত্র জীবনে পা রাখাটা সহজ ছিল এই নির্মাতার। তার কখনো ইচ্ছেও ছিল না- এই পথে হাঁটবেন। কিন্তু শখের বসে একদিন চিত্রনাট্য লিখে ফেললেন; এরপর?

    বিবিসি বাংলাকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে নিজের চলচ্চিত্র দর্শনের কথা স্পষ্ট করেছিলেন সত্যজিৎ রায়। সেখানেই জানান তার চলচ্চিত্র জীবনের শুরুর দিকের কথা। তার মতে, শিল্পীর মধ্যে প্রকৃত প্রতিভা থাকলে তাকে ভালো ছবি করতেই হবে; দর্শকের দোহাই দিয়ে সস্তা বা খেলো ছবি নির্মাণে তিনি একেবারেই বিশ্বাসী ছিলেন না। চলচ্চিত্রে তার কোনো প্রথাগত অভিজ্ঞতা বা শিক্ষা ছিল না।

    একপর্যায়ে সিনেমা জগতে উৎসাহ পান সত্যজিৎ। ১৯৪৮ সালে বন্ধুদের নিয়ে কলকাতায় একটি ফিল্ম ক্লাব গড়ে তোলেন। মূলত সেই শখ এবং চলচ্চিত্র নিয়ে বিস্তর পড়াশোনা ও চর্চা থেকেই তার চিত্রনাট্য লেখার সূত্রপাত ঘটে। এরপর ছবি নির্মাণের তীব্র জেদ চেপে বসে তার ওপর। ১৯৫০ সালে লন্ডনে গিয়ে বহু ছবি দেখার পর, ফেরার পথে জাহাজে বসেই ‘পথের পাঁচালী’র প্রথম খসড়া তৈরি করেন তিনি। এরপর প্রযোজক জোগাড় করতে গিয়ে কলকাতার প্রায় সব প্রযোজক-পরিবেশকের কাছে প্রত্যাখ্যাত হন।

    এরপর আক্ষেপ করে বলেন, এরপর ১৯৫২-তে নিজেদের যে কিছু টাকাকড়ি ছিল তাই জোগাড় করে একসঙ্গে করে ছবি তোলা আরম্ভ করি। এই হলো সূত্রপাত। তারপর ছবি তুলতে লাগে তিন বছর। টাকা ফুরিয়ে যায়। এক বছর ছবির কাজ বন্ধ থাকে। নির্মাতা জানিয়েছিলেন, পরে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়, প্রযোজনায় তিন বছর পর শেষ হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাস বদলে দেওয়া এই ছবির কাজ।

    ‘পথের পাঁচালী’তে তিনি সচেতনভাবেই অপেশাদার অভিনয়শিল্পী বেছে নিয়েছিলেন, কারণ উপন্যাসের অপু, দুর্গা বা ইন্দির ঠাকুরুন চরিত্রগুলোর সাথে মানানসই পেশাদার শিল্পী তখন ছিলেন না। তার এই নিখুঁত চরিত্র বাছাইয়ের নেপথ্যে ছিল পারিবারিক শৈল্পিক আবহ।

    চলচ্চিত্রের মতো সাহিত্যেও সত্যজিৎ রায় এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার লেখা কিশোর গোয়েন্দা কাহিনী, বিজ্ঞান কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ গল্প আজও তুমুল জনপ্রিয়। তবে আধুনিক যুগে প্রযুক্তির প্রসারের সাথে সাথে তরুণদের পাঠ্যাভ্যাসেও বিশাল বদল এসেছে। বর্তমানে অনেক তরুণই ছাপার অক্ষরের বইয়ের চেয়ে অডিওবুকের দিকে বেশি ঝুঁকছেন। রাত হলে ঘুমানোর আগে কষ্ট করে বই পড়ার বদলে অনেকেই এখন চোখ বন্ধ করে অডিওবুক শুনতে ভালোবাসেন। ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে খুঁজলেই দেখা যায়, সত্যজিৎ রায়ের বিখ্যাত গল্পগুলো, বিশেষ করে ‘সন্দেশ’ পত্রিকায় প্রকাশিত ছোটগল্প ও রোমাঞ্চকর কাহিনীগুলো অসংখ্য চ্যানেলে ‘অডিও বুক’ আকারে প্রকাশিত হয়েছে। মিলিয়ন মিলিয়ন ভিউয়ের এই সংখ্যাগুলোই স্পষ্ট প্রমাণ করে, মাধ্যম বদলালেও নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে সত্যজিৎ রায়ের জাদুকরী লেখনীর আবেদন বিন্দুমাত্র কমেনি।

    ১৯২১ সালের এই দিনে কলকাতার গড়পার রোডের বিখ্যাত বাড়িতে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। স্কুলে প্রথম পা রেখেছিলেন ৯ বছর বয়সে। ১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’ মুক্তির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর ‘অপরাজিত’, ‘পরশ পাথর’, ‘জলসাঘর’, ‘অপুর সংসার’, ‘তিন কন্যা’র মতো একের পর এক কালজয়ী চলচ্চিত্রে ভারতীয় সিনেমাকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন এই কিংবদন্তি। ১৯৯২ সালের ২৩ এপ্রিল মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি গ্রহণ করেন সম্মানসূচক অস্কার পুরস্কার।

    সেই সত্যজিৎই বদলে দেন সিনেমার ইতিহাস
    পূর্ববর্তী খবরসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
    পরবর্তী খবর সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    August 12, 2026

    মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

    August 12, 2026

    দেশকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার

    August 12, 2026

    জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

    August 12, 2026

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

    August 12, 2026

    সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    August 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.