Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 8 November 2026, 12:18: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বক্স অফিসে কত আয় করলো ‘মেট্রো ইন দিনো’
    বিনোদন

    বক্স অফিসে কত আয় করলো ‘মেট্রো ইন দিনো’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বক্স অফিসে কত আয় করলো ‘মেট্রো ইন দিনো’

    বলিউড পরিচালক অনুরাগ বসুর মিউজিক্যাল ড্রামা ‘মেট্রো ইন দিনো’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত এই তারকাখচিত ছবিটি ইতিবাচক পর্যালোচনা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে।

    ছবিতে অভিনয় করেছেন সারা আলি খান, আদিত্য রয় কাপুর, নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং আলি ফজল-সহ একঝাঁক জনপ্রিয় তারকা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র পাঁচ দিনে ছবিটি মোট ২২.১৫ কোটি টাকা আয় করেছে।

    বক্স অফিস আপডেট বলছে, ‘মেট্রো ইন দিনো’ মঙ্গলবার ২.৯ কোটি টাকা সংগ্রহ করেছে, যা সোমবারের ২.৫ কোটি টাকার আয়ের চেয়ে কিছুটা বেশি। ছবিটি উদ্বোধনী সপ্তাহান্তেই মোট ১৬.১৭ কোটি টাকা আয় করে বক্স অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয়।

    সোশ্যাল মিডিয়ায় ছবিটি ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। এখন দেখার বিষয়, সপ্তাহের বাকি দিনগুলোতে ছবিটি তার গতি ধরে রাখতে পারে কিনা এবং দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয় কিনা।

    উল্লেখ্য, ‘মেট্রো ইন দিনো’ বর্তমানে হলিউডের বড় রিলিজ ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি। আগামী সপ্তাহে আরও একটি বড় বাজেটের হলিউড ছবি ‘সুপারম্যান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা এই ছবির আয়ে প্রভাব ফেলতে পারে।

    ‘মেট্রো ইন দিনো’ মিউজিক্যাল রোমান্টিক ড্রামাটি ‘লাইফ ইন আ মেট্রো’-এর সিক্যুয়েল। আধুনিক যুগের বিভিন্ন বয়সের জুটিদের একাধিক গল্পকে কেন্দ্র করে এর কাহিনি আবর্তিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে টি-সিরিজ ফিল্মস এবং অনুরাগ বসু প্রোডাকশন্স। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম।

    বক্স অফিসে কত আয় করলো ‘মেট্রো ইন দিনো’
    পূর্ববর্তী খবর‘বৃষ্টি আর জ্যাম মিলেমিশে একাকার’
    পরবর্তী খবর মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    November 7, 2026

    নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

    November 7, 2026

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    November 7, 2026

    ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ

    November 7, 2026

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.