Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 9 September 2026, 12:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’
    বিনোদন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    পাকিস্তানি সংগীতের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালে মুক্তির পর বিশ্বজুড়ে শ্রোতাদের মাতিয়ে দেওয়া গানটি এবার ইউটিউবে ১ বিলিয়ন ভিউ অতিক্রম করেছে। পাকিস্তানি কোনো মিউজিক ভিডিওর জন্য এমন অর্জন এটাই প্রথম। কোক স্টুডিওর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ মাইলফলক উদযাপনের ঘোষণা দেওয়া হয়। গানটির প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য শ্রোতা-দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে কর্তৃপক্ষ।

    আলী শেঠি ও শায়ি গিলের কণ্ঠে ‘পাসুরি’ প্রকাশিত হয় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। প্রকাশের পর থেকেই গানটি পাকিস্তানের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। চার বছরের বেশি সময় পর এসে ইউটিউব ভিউয়ের হিসাবে ১০০ কোটির ঘরে প্রবেশ করল গানটি।

    শুধু ইউটিউবেই নয়, অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটির দাপট ছিল চোখে পড়ার মতো। স্পটিফাইয়ে ৪০ কোটি ৫০ লাখের বেশি স্ট্রিমিং নিয়ে এটি এখনো সবচেয়ে বেশি শোনা পাকিস্তানি গানগুলোর অন্যতম। ‘পাসুরি’র আন্তর্জাতিক জনপ্রিয়তার আরেকটি বড় প্রমাণ মিলেছিল ২০২২ সালের গুগল ট্রেন্ডসে। সে বছর বিশ্বে সবচেয়ে বেশি সার্চ হওয়া গানগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল গানটি। গুগলের ‘হাম টু সার্চ’ ফিচারেও শীর্ষস্থান দখল করেছিল এটি।

    গানটির সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। ‘পাসুরি’র মোট ইউটিউব ভিউয়ের প্রায় ৯০ শতাংশই এসেছে পাকিস্তানের বাইরের দর্শকদের কাছ থেকে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গানটির ভিডিও দেখা হয়েছে। পাকিস্তানি সংগীতের পরিচিত গণ্ডি পেরিয়ে গানটি পৌঁছে গেছে বৈশ্বিক শ্রোতাদের কাছেও।

    গানটির জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পড়ে যে, মার্ভেল স্টুডিওর জনপ্রিয় সিরিজ ‘মিস মার্ভেল’-এও এর ব্যবহার দেখা যায়। এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পাকিস্তানি সংগীতের আরও একটি দরজা খুলে যায়। পরে ‘পাসুরি’র জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোক স্টুডিও আফ্রিকা গানটির আফ্রোবিটস সংস্করণ প্রকাশ করে। সেখানে আলী শেঠির সঙ্গে কণ্ঠ ও সংগীতায়োজনে যুক্ত হন মারওয়ান মুসা ও রিকাডো ব্যাংকস।

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’
    পূর্ববর্তী খবরলেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১
    পরবর্তী খবর কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

    আরো সংবাদ পড়ুন

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১

    September 8, 2026

    ইবতেদায়িসহ সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

    September 8, 2026

    মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

    September 8, 2026

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    September 8, 2026

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.