Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 5 July 2026, 11:59: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান
    বিনোদন

    বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবনকে ঘিরে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রীর নানা কর্মকাণ্ড প্রতিনিয়তই সংবাদ শিরোনামে জায়গা করে থাকে।

    ভালোবেসে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৮ সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর গলায় মালা দেন তিনি। সেই সংসারও নাকি এখন অতীত নায়কের জীবনে।

    দুই সংসারেই দুইজন পুত্র সন্তান রয়েছে শাকিবের। যে কারণে এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। অভিনয়ের বাইরের সময়টুকু পরিবার ও সন্তানদেরই দেওয়ার চেষ্টা করেন তিনি।

    বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস

    তবে শাকিবকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর কাদা ছোড়াছুড়ি চলতেই থাকে। মাঝে মধ্যেই একে অপরকে ইঙ্গিত নানা রকমের ফেসবুক পোস্ট দেন তারা। যা নিয়ে ভক্তদের মাঝেও চলে বিস্তর আলোচনা।

    এই যেমন সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ঢাকার একটি শপিংমল থেকে একসেঙ্গ বের হয়ে আসছেন দু’জন। এসময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আব্রাম খান জয়।

    শাকিব-অপুর সেই ভিডিও ভাইরাল হতেই বুবলী শাকিব খানের সঙ্গে তার সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। যেই ছবিগুলো প্রায় ৩ মাস আগে তোলা হয়েছে।

    এরপরই অনেকে মনে করতে শুরু করেন, শাকিব-অপুর ভাইরাল ভিডিওর রেশ থেকেই হয়তো নায়কের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন বুবলী।

    বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।

    ‘শাকিবের সাথে কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার’

    অপু বিশ্বাসের ভাষ্যটা এমন, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— যোগ করেন অভিনেত্রী।

    এসময় বুবলীকে খোঁচা দিয়ে অপু বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’

    বুবলীকে উদ্দেশ্য করে এই নায়িকা আরও বলেন, ‘সে বিভিন্ন মাধ্যমে বলছে, নোংরামো বন্ধ করা দরকার। এগুলো বন্ধ করা দরকার। অথচ সেই নোংরামোর মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে।‘

    এদিকে অপু বিশ্বাসের এমন মন্তব্যের এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বুবলী। ভক্তরা ধারণা করছেন, এবার হয়তো বুবলীও মুখ খুলবেন।

    বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান
    পূর্ববর্তী খবরনিজের উচ্চতা নিয়ে খুব ভয় পেতাম, নার্ভাস হয়ে যেতাম: আমির খান
    পরবর্তী খবর ভারসাম্যহীন হয়ে রাস্তায় পড়ে আছেন অভিনেতা সমু চৌধুরী, যা জানা গেল

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.