Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 21 November 2026, 03:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে’
    বিনোদন

    ‘ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে’

    প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপের কন্যার বিয়েতে উপস্থিত হয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী কল্কি কেকলাঁ। বিচ্ছেদের পরও বন্ধুত্ব রক্ষা করা যে সহজ নয়, তা মেনে নিচ্ছেন তিনি।

    অভিনেত্রী জানালেন, প্রাক্তনকে অন্য কারও সঙ্গে দেখা যে কতটা বেদনাদায়ক, সেই অভিজ্ঞতাই হয়েছে তার।

    ২০০৮ সালে ‘দেব ডি’ ছবির শুটিংয়ে প্রেমে পড়েন অনুরাগ-কল্কি। ২০১১ সালে বিয়ে, আর ২০১৫ সালে বিচ্ছেদ। সেসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কল্কি। অভিনেত্রী স্বীকার করেছেন, সুস্থ থাকতে চিকিৎসকের সাহায্য নিতে হয়েছিল তাকে।

    এর আগে অনুরাগ প্রথম স্ত্রী আরতি বজাজের সঙ্গে বিচ্ছেদ করে কল্কিকে বিয়ে করেছিলেন। তবে সেই দাম্পত্যও টেকেনি।

    কল্কির কথায়, “প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল। ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়। তবে ওর জীবন থেকে দূরে সরে যেতেই ধীরে ধীরে নিজেকে সামলে নিতে পেরেছিলাম। এখন মাঝেমধ্যে আমাদের দেখা হয়, কথা হয়, মোটের উপর সব স্বাভাবিক আছে।”

    মাত্র ১৩ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ দেখেছিলেন কল্কি। তার প্রভাব যে জীবনের অনেক ক্ষেত্রেই পড়েছে, তাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, সেই শৈশবের ক্ষতই অনুরাগের সঙ্গে তার সম্পর্কেও প্রভাব ফেলেছে।

    তবে আজও প্রাক্তন স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি। বললেন, “অনুরাগের জন্যই বলিউডের ৩০০-৪০০ মানুষকে চিনি।” তাই অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপের বিয়েতে যাওয়ার জন্য দ্বিতীয়বার ভাবেননি কল্কি।

    অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। ২০২০ সালে কন্যা সন্তানের মা হন তিনি। এরপর ২০২৪ সালে প্রেমিক গাই হার্সবার্গকে বিয়ে করেন কল্কি।

    মা হওয়ার কারণে তাকে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছিল, তবু থেমে থাকেননি অভিনেত্রী। বর্তমানে গাই এবং কন্যাকে নিয়ে গোয়ায় বসবাস করছেন কল্কি কেকলাঁ।

    ‘ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয় খুব কষ্ট হয়েছে’
    পূর্ববর্তী খবর‘এই মুহূর্তে আমার বাড়ি, গাড়ি, চাকরি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে’
    পরবর্তী খবর নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন আরশ খান

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নেবে চার শতাধিক শিল্পপ্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী

    November 21, 2026

    আধুনিক সেনাবাহিনী গঠনে জিয়ার অবদান অনস্বীকার্য: রিজভী

    November 21, 2026

    রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার, প্রত্যাবাসনের আশ্বাস

    November 21, 2026

    ইরানের সঙ্গে যুদ্ধে ব্যক্তিগত সায় ছিলো না, ইঙ্গিত দিলেন ভ্যান্স

    November 21, 2026

    পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

    November 21, 2026

    মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

    November 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.