Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 03:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মা হওয়া অপরাধ! সঞ্চালিকাকে ইন্ডিয়ান আইডল থেকে ছাঁটাই
    বিনোদন

    মা হওয়া অপরাধ! সঞ্চালিকাকে ইন্ডিয়ান আইডল থেকে ছাঁটাই

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 13, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মা হওয়া অপরাধ! সঞ্চালিকাকে ইন্ডিয়ান আইডল থেকে ছাঁটাই

    ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো- ইন্ডিয়ান আইডলের চেনা মুখ ছিলেন সঞ্চালক মিনি মাথুর। প্রথম তিনটি শো-এ সঞ্চালনা করলেও চতুর্থ সিজন থেকে আর দেখা যায়নি তাকে। এর বহুদিন পর সেই অনুপস্থিতির আসল কারণ সামনে আনলেন এই জনপ্রিয় সঞ্চালিকা।

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিনি জানান, চতুর্থ সিজনে তাকে না রাখার কারণ ছিল, কারণ তিনি গর্ভবতী ছিলেন। তার কথায়, ‘আমি গর্ভবতী ছিলাম বলেই আমাকে সরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানালো, ভারতীয় দর্শক নাকি গর্ভবতী হোস্ট দেখতে চায় না!’

    আন্তর্জাতিক রিয়্যালিটি শোগুলোর তুলনা টেনে মিনি বলেন, ‘বিদেশে গর্ভবতী হোস্টদের নিয়মিত দেখা যায়, কিন্তু আমাদের দেশে এখনো এমন মানসিকতা বজায় রয়েছে, যা একজন হবু মায়ের পেশাগত দক্ষতাকেই অস্বীকার করে দেয়।’

    শুধু তাই নয়, শো-এর ভেতরের আরও অনেক অপ্রকাশিত তথ্য ফাঁস করেছেন মিনি। তার দাবি, প্রথম তিনটি সিজন ছিল একেবারে বাস্তব, যেখানে প্রতিযোগী, আবেগ, গান—সবই ছিল খাঁটি। কিন্তু চতুর্থ সিজন থেকেই নাকি শুরু হয় “নকল আবেগ দেখানোর চক্র”।

    তিনি বলেন, ‘একটা এপিসোডে আমাকে বলা হয়েছিল আবেগঘন মুহূর্ত তৈরি করতে, যেন দর্শকের চোখে জল আসে। কিন্তু আমি তখনই বুঝেছিলাম, এটা আর আমার জায়গা নয়। আমি অভিনেত্রী নই, আমি রিয়্যাল হোস্ট হতে চেয়েছি।’

    মিনির এই মন্তব্যের পর রিয়্যালিটি শো গুলোর অন্দরের বাস্তবতা নতুন করে প্রশ্ন উঠছে। এতদিন যারা এই ধরনের অনুষ্ঠানে আবেগ ও প্রতিযোগিতাকে নিখাদ বলে বিশ্বাস করতেন, তাদের কাছে এই উন্মোচন নিঃসন্দেহে হতাশার।

    মা হওয়া অপরাধ! সঞ্চালিকাকে ইন্ডিয়ান আইডল থেকে ছাঁটাই
    পূর্ববর্তী খবরচোখে মরিচ গুঁড়া ছিটিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে দক্ষিণী অভিনেত্রী
    পরবর্তী খবর আরও ২ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

    আরো সংবাদ পড়ুন

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

    November 7, 2026

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    November 7, 2026

    ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ

    November 7, 2026

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.