Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 05:44: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মাত্র ৩১ বছরেই মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী
    বিনোদন

    মাত্র ৩১ বছরেই মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মাত্র ৩১ বছরেই মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী

    কে-ড্রামার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা মারা গেছেন। দীর্ঘদিন পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর সোমবার (১৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। তরুণ মেধাবী এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান বিনোদন জগতে।

    অভিনেত্রীর পরিবারের এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    জানা গেছে, সিও হার শেষকৃত্য হবে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ব্যানপো ডং-এ অবস্থিত ফিউনারেল হলের রুম ৮-এ। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হবে আনুষ্ঠানিক শেষকৃত্যের অনুষ্ঠান। সিউল মেমোরিয়াল পার্কে দাহ করার পর তার দেহ জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে সমাহিত করা হবে।

    কাং সিও’র মৃত্যুর খবর জানিয়ে তার বোন সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছো।’

    তিনি আরও লেখেন, ‘যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে আরও খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে খুব লজ্জিত মনে করতাম। আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।’

    প্রসঙ্গত, ১৯৯৪ সালে জন্ম নেয়া কাং সিও হা কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসের স্কুল অফ ড্রামা থেকে স্নাতক করেছিলেন। ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ দিয়ে। তবে ‘ফার্স্ট লাভ এগেইন’ নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’, ‘অ্যাসেম্বলি’ এবং ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করেছেন।

    মৃত্যুর আগে কাং সিও হা শেষ প্রজেক্ট হিসেবে ‘স্কুইড গেম’ তারকা পার্ক গিউ ইয়ং এবং ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারিনস’ অভিনেতা কিম সিয়ন হোর সঙ্গে ‘মাংনাইনের’ (ইংরেজি শিরোনাম: ইন দ্য নেট) শুটিং শেষ করেছিলেন। কিম জি উন এবং পার্ক বো রাম পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে এক নারী তার ছোট বোনের মৃত্যুর কারণ জানার জন্য হ্যাকার ভাড়া করে, যার বোন অনলাইন হেনস্তার শিকার হয়ে আত্মহত্যা করে। ২০২৫ সালের শেষার্ধে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

    ২০২৩ সালে কাং সিও হা ইনসাইট এন্টারটেইনমেন্ট এবং শোটাইম ক্রুর যৌথ উদ্যোগে গঠিত ইনসাইট এমসিএন-এ যোগ দেন, যা তার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

    তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে কোরিয়ান বিনোদন ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    মাত্র ৩১ বছরেই মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী
    পূর্ববর্তী খবরভারী বর্ষণ ও ঝড় নিয়ে আবহাওয়ার নতুন পূর্বাভাস
    পরবর্তী খবর বোনের সিঁথির সিঁদুরের থেকে সিনেমা বড় নয়: অনুপম খের

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.