Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 29 October 2026, 04:05: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা
    বিনোদন

    মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা

    তামিল চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা মাধান বব আর নেই। গত শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকায় নিজ বাসভবনে প্রয়াণ ঘটে এই জনপ্রিয় অভিনেতার। ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাধান বব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

    ভক্তদের কাছে মাধান বব নামেই পরিচিত হলেও, তার আসল নাম ছিল এস. কৃষ্ণমূর্তি। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন অভিনেতা। পরিবারে তিনি ছিলেন অষ্টম সন্তান। ছোটবেলা থেকেই সৃজনশীল চর্চার প্রতি ছিল তার আগ্রহ।

    বহু বছর ধরে তামিল ছবির জগতে সক্রিয় থাকা এই শিল্পী একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন। তাদের মধ্যে আছেন কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়সহ অনেকে। পর্দায় চোখ বড় করে তাকানো, প্রাণখোলা হাসি, তীক্ষ্ণ সংলাপ ও দারুণ মুখাবয়বের অভিব্যক্তি— এসবের কারণেই জনপ্রিয়তা ছিল মাধান ববের।

    প্রতিনিধি ও বিক্রয় কর্মকর্তার চাকরি দিয়ে পেশাজীবনের সূচনা হলেও শেষ পর্যন্ত নিজের প্যাশন তথা সংগীত নিয়ে এগিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও টিভি নাটকে সংগীত পরিচালনা করেছেন, এমনকি ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ের পর্দায় প্রথম গিটার বাজানো শিল্পী হিসেবে স্বীকৃতিও অর্জন করেন।

    তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি মিলিয়ে ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব। তার উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে ‘তেনালি’ ছবির ডায়মন্ড বাবু এবং ‘ফ্রেন্ডস’ ছবির ম্যানেজার সুন্দরেশন। হিন্দি ছবি ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

    মারা গেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা
    পূর্ববর্তী খবরসাইয়ারা’র নীরব জয়জয়কার, ১৬ দিনে আয় ৭ গুণ!
    পরবর্তী খবর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.