Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 9 November 2026, 04:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মারা গেলেন ঢালিউডের আলোচিত নায়িকা বনশ্রী
    বিনোদন

    মারা গেলেন ঢালিউডের আলোচিত নায়িকা বনশ্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মারা গেলেন ঢালিউডের আলোচিত নায়িকা বনশ্রী

    ঢাকাইয়া সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা সাহিনা আকতার বনশ্রী আর নেই। কয়েক দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়িকা। খবরটি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি আবুল বাসার।

    আবুল বাসার জানান, বনশ্রীর একমাত্র ছেলে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। বর্তমানে তিনি শিবচরের পথে রয়েছেন। এরপর তার দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত মরদেহ নেয়া হচ্ছে শিবচরের কুমিরপাড় এলাকায় নানিবাড়িতে।

    ১৯৪৪ সালের ২৩ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন বনশ্রী। মাত্র সাত বছর বয়সে পরিবারসহ ঢাকায় পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা বনশ্রী বিটিভিতে আবৃত্তি করতেন, ছিলেন উদীচী গণসাংস্কৃতিক সংগঠনের সদস্য। অভিনয় শেখেন সুবচন নাট্য সংসদে।

    ১৯৯৪ সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ‘সোহরাব-রুস্তম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং বনশ্রী পরিচিতি পান নায়িকা হিসেবে। পরবর্তী সময়ে নায়ক মান্না, রুবেল ও আমিন খানের সঙ্গে কাজ করেন তিনি। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মহা ভূমিকম্প’, ‘নেশা’, ‘প্রেম বিসর্জন’ ও ‘ভাগ্যের পরিহাস’।

    তবে চলচ্চিত্র থেকে সরে আসার পর জীবনে নেমে আসে আর্থিক অনটন। একসময় ফুল বিক্রি থেকে শুরু করে বাসে হকারি পর্যন্ত করতে হয়েছে সংসার চালাতে। শেষ বয়সে আশ্রয় মেলে শিবচরের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। সরকারি সহায়তার টাকায় চলছিল তার দিনযাপন।

    জনপ্রিয়তার শীর্ষে থেকেও জীবনের শেষভাগে দারিদ্র্য ও অবহেলার শিকার হন বনশ্রী। অবসান হলো ঢাকাই সিনেমার এক সময়ের উজ্জ্বল নক্ষত্রের জীবনের।

    মারা গেলেন ঢালিউডের আলোচিত নায়িকা বনশ্রী
    পূর্ববর্তী খবর‘ডেমন স্লেয়ার’ ফ্রাঞ্চাইজির নতুন চমক বাংলাদেশে
    পরবর্তী খবর টেলরকে বিয়ের প্রস্তাব দেয়ার মুহূর্তের কথা জানালেন ট্র্যাভিস কেলসি

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩

    November 8, 2026

    ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

    November 8, 2026

    প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

    November 8, 2026

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    November 8, 2026

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    November 8, 2026

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    November 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.