Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 27 September 2026, 02:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মিস্টার বিস্ট-এর জন্য নতুন অ্যাওয়ার্ড তৈরি করল ইউটিউব
    বিনোদন

    মিস্টার বিস্ট-এর জন্য নতুন অ্যাওয়ার্ড তৈরি করল ইউটিউব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মিস্টার বিস্ট-এর জন্য নতুন অ্যাওয়ার্ড তৈরি করল ইউটিউব

    ইউটিউবের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন জিমি ডোনাল্ডসন, যিনি মিস্টার বিস্ট নামেই বিশ্বজুড়ে পরিচিত। সম্প্রতি তিনি ইউটিউবে ৪০০ মিলিয়ন (৪০ কোটি) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে নতুন এক রেকর্ড গড়েছেন।

    ইউটিউবারের অভূতপূর্ব এই অর্জন উদযাপন করতে ইউটিউব কর্তৃপক্ষ বিশেষভাবে তৈরি করেছে একটি নতুন প্লে বাটন—যা দেওয়া হয়েছে কেবল মিস্টার বিস্টকেই। প্ল্যাটফর্মটির সিইও নীল মোহন নিজেই তাকে হাতে তুলে দেন এই সম্মাননা।

    সাধারণত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের ১ লাখ, ১০ লাখ, বা ১ কোটি সাবস্ক্রাইবার পার হলে সিলভার, গোল্ড বা ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয়। কিন্তু মিস্টার বিস্টের ৪০০ মিলিয়নের রেকর্ডের জন্য বানানো হয়েছে একেবারে আলাদা ডিজাইনের একটি পুরস্কার—ধাতব ফ্রেমে ঘেরা এবং মাঝে বসানো হয়েছে উজ্জ্বল নীল রঙের রত্নখচিত অংশ।

    সামাজিক মাধ্যমে সেই বিশেষ পুরস্কারের ছবি শেয়ার করে মিস্টার বিস্ট লেখেন, “৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন! ধন্যবাদ ইউটিউব।”

    সিইও নীল মোহন এক্সে লিখেছেন, “তুমি এত দ্রুত বড় হচ্ছো যে তোমার জন্য নতুন অ্যাওয়ার্ড বানাতে হলো!”

    তবে এই পুরস্কারের ডিজাইন নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কেউ বলছেন, ‘এটা তো আগের ১০ মিলিয়নের বাটনেরই কপি, কেবল মাঝখানে নীল পাথর বসানো।’ অনেকেই আবার বলছেন, এই ডিজাইন একঘেয়ে ও অনুপ্রেরণাহীন। আবার কারো মন্তব্য, ওই নীল রত্নটি হতে পারে ল্যাপিস লাজুলি বা আজুরাইটের মতো দামী খনিজ দিয়ে তৈরি।

    এক পোস্টে মিস্টার বিস্ট তিনি লেখেন, “৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবার! দশ বছর আগে যখন আমি ইউটিউবে ছিলাম, সবাই বলত আমি খুব বেশি ‘অবসেসড’। তখন আমি মাকে বলেছিলাম—আমি গৃহহীন থাকলেও ঠিক আছে, কিন্তু আমি অন্য কিছু করব না। আজ আমি প্রতিদিন ঘুম থেকে উঠি একটা উদ্দেশ্য নিয়ে—এটাই জীবনের সবচেয়ে বড় উপহার। ইউটিউব ও তোমাদের (দর্শক) জন্যই এটা সম্ভব হয়েছে।”

    ২০২৫ সালের মে মাসে এই ইউটিউবারের সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। ৩০-এর নিচে বয়সীদের মধ্যে তিনিই বিশ্বের কনিষ্ঠ স্ব-নির্মিত বিলিয়নিয়ার।

    তার কোম্পানি Beast Industries ২০২৪ সালে আয় করেছে প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার, যা চলতি বছর দ্বিগুণ হতে পারে বলে। ইউটিউব ছাড়াও তার রয়েছে বার্গার চেইন, স্ন্যাকস ব্র্যান্ড, টেক বিনিয়োগ ও দাতব্য প্রকল্প—সব মিলিয়ে তিনি এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অনলাইন উদ্যোক্তাদের একজন।

    মিস্টার বিস্ট-এর জন্য নতুন অ্যাওয়ার্ড তৈরি করল ইউটিউব
    পূর্ববর্তী খবর‘আমরা ক্ষমা চাইছি’
    পরবর্তী খবর মাসুদরা কখনো ভালো হয় না: তমা মির্জা

    আরো সংবাদ পড়ুন

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

    নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

    আসছে মনির খানের ‘মা’

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বনানীতে বহুতল ভবনে আগুন

    September 26, 2026

    প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া শিক্ষকদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

    September 26, 2026

    ১৭ বছরের ক্ষতি ১৭ দিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

    September 26, 2026

    শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই

    September 26, 2026

    ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    September 26, 2026

    ইরানের শান্তি প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ ট্রাম্পের

    September 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.