Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 18 August 2026, 10:34: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » রাজনীতি কিংবা দেশ বুঝি না: চঞ্চল চৌধুরী
    বিনোদন

    রাজনীতি কিংবা দেশ বুঝি না: চঞ্চল চৌধুরী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাজনীতি কিংবা দেশ বুঝি না: চঞ্চল চৌধুরী

    দীর্ঘ বিরতির পর আবারও ওপার বাংলার ছবিতে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। তবে এপার বাংলায় চঞ্চল চৌধুরীর লম্বা বিরতি কি রাজনৈতিক কারণে? এমন প্রশ্নের জবাবে স্পষ্ট জবাব দিলেন অভিনেতা। চঞ্চল চৌধুরী জানালেন, তিনি ‘রাজনীতি কিংবা দেশ’ বোঝেন না, তিনি বাংলা ছবির শিল্পী।

    বোলপুরের ৩১ ডিগ্রি তাপমাত্রায়, কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢিলে-ঢালা ফতুয়া আর একমুখ দাড়ি নিয়ে সাইকেলে চেপে ছুটে চলছেন চঞ্চল চৌধুরী। দৃশ্যত এই দৃশ্যটিই এখন কলকাতার গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের সংমিশ্রণে তৈরি হচ্ছে ব্রাত্য বসুর আগামী ছবি ‘শিকড়’। এই ছবির শুটিং চলছে বোলপুরের মোহনপুরে।

    ওপার বাংলার ছবিতে এত লম্বা বিরতির কারণ জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক গুঞ্জন সরাসরি উড়িয়ে দেন। চঞ্চল চৌধুরী বলেন, ‘না। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই বিরতিটা কিন্তু আমার কাছে খুব স্বাভাবিক। আমি কম ছবি করি। রাজনীতি কিংবা দেশ বুঝি না। আমরা বাংলা ছবির শিল্পী। সব দর্শকের জন্য ছবি তৈরি করি।’

    তার কথায়, ‘এখানে কোনো বিভাজন নেই। সারা পৃথিবীর বাংলা ছবির দর্শকদের জন্য ছবি তৈরি হয়। আমার মনে হয় না সেখানে রাজনীতির কোনো ঠাঁই আছে। এপার বাংলায় কাজের কথা চলছে। ওপার বাংলায়ও বেশ কিছু কাজ পাইপলাইনে রয়েছে। সিরিজ ও সিনেমা, দুই-ই।’

    ছবিতে রাজি হওয়ার বিশেষ কারণও জানান চঞ্চল। তার কাছে গ্রাম বরাবরই টানে। বলেন, ‘বর্তমানে ঢাকায় থাকলেও আমি তো আসলে গ্রামেরই ছেলে। যখন ছবিতে মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, কত পুরোনো ছবি মনে ভেসে উঠছে। এই ছবি করতে গিয়ে আমি বারবার পিছন ফিরে তাকিয়েছি।’

    এছাড়া ছবিতে বাবা-ছেলের এক সুন্দর সম্পর্ক তুলে ধরা হবে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তার চরিত্রের সঙ্গে তার ব্যক্তিজীবনের বহু মিল রয়েছে। কারণ এই চরিত্রে তার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত। যিনি সমস্ত কিছু ভুলে যান। চঞ্চল চৌধুরীর বাবাও জীবনের শেষদিকে একই রোগে আক্রান্ত ছিলেন।

    রাজনীতি কিংবা দেশ বুঝি না: চঞ্চল চৌধুরী
    পূর্ববর্তী খবরঅনুপমের বন্ধুত্বের উষ্ণ স্বীকৃতি পেলেন জিৎ
    পরবর্তী খবর গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে: ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

    August 18, 2026

    স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

    August 18, 2026

    জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

    August 18, 2026

    অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

    August 18, 2026

    অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

    August 18, 2026

    জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

    August 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.