Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 17 September 2026, 04:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘রাতসাসান টু’-এর ঘোষণা দিলেন বিষ্ণু বিশাল
    বিনোদন

    ‘রাতসাসান টু’-এর ঘোষণা দিলেন বিষ্ণু বিশাল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘রাতসাসান টু’-এর ঘোষণা দিলেন বিষ্ণু বিশাল

    বলিউডের আমির খানের কাছে মেয়ের নামকরণ থেকে ভাই রুদ্রর অভিষেক ছবি ‘ওহো এনথান বেবি’— সাম্প্রতিক সময়ে নানা কারণে শিরোনামে তামিল অভিনেতা বিষ্ণু বিশাল।

    এবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘ওহো এনথান বেবি’র প্রি-রিলিজ অনুষ্ঠানে অভিনেতা নিশ্চিত করেছেন, তিনি ‘গট্টা কুস্তি ২’ এবং ‘রাতসাসান টু’ নিয়ে ফিরছেন। দুটি ছবিই প্রযোজনা করবে তার প্রযোজনা প্রতিষ্ঠান বিষ্ণু বিশাল স্টুডিওজ।

    বিষ্ণু বিশাল বলেন, “আমি এবার ‘গট্টা কুস্তি ২’ নিয়ে কাজ শুরু করছি। আগামী বছর ‘রাতসাসান টু’-এর কাজ শুরু করব।”

    ২০২২ সালে মুক্তি পাওয়া ‘গট্টা কুস্তি’ দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেন চেল্লা আয়্যাভু, যেখানে বিষ্ণুর বিপরীতে ছিলেন ঐশ্বর্য লক্ষ্মী।

    অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রাতসাসান’ বিষ্ণুর ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি হিসেবে বিবেচিত। রামকুমার পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমা ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল।

    ‘রাতসাসান’-এর সাফল্যের পর সিক্যুয়েলের ঘোষণা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এবারও থ্রিল, সাসপেন্স আর সাইকোলজিক্যাল ভয় ‘রাতসাসান ২’-তে ধরে রাখতে চান বিষ্ণু, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি।

    তামিল ইন্ডাস্ট্রিতে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে বিষ্ণু বিশাল অভিনীত ‘রাতসাসান’। ২০১৮ সালে মুক্তি পাওয়া রামকুমার পরিচালিত এই সিনেমাটি সমালোচক এবং দর্শক—দুই পক্ষের কাছেই তুমুল প্রশংসা পায়।

    ছবির গল্প আবর্তিত হয় একজন পুলিশ অফিসার এবং এক সিরিয়াল কিলারের চারপাশে। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা অরুণ (বিষ্ণু বিশাল) পারিবারিক চাপের কারণে পুলিশে যোগ দেন। হঠাৎ শহরে একের পর এক কিশোরী খুনের ঘটনায় অরুণের দায়িত্ব পড়ে হত্যাকারীকে খুঁজে বের করার। তদন্ত এগোতে এগোতে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় অরুণ, যা দর্শককে শেষ পর্যন্ত সাসপেন্সে বেঁধে রাখে।

    ছবির গল্প, রামকুমারের টানটান পরিচালনা, জিব্রানের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বিষ্ণু বিশালের সংযত অভিনয় ‘রাতসাসান’কে তামিল সিনেমার অন্যতম বেস্ট থ্রিলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও, ‘রাতসাসান’-এর সাফল্যের পর তেলেগু ভাষায় ‘রাক্ষসুদু’ নামে রিমেক হয়, যা সেখানেও বক্স অফিসে সাফল্য পায়।

    ‘রাতসাসান টু’-এর ঘোষণা দিলেন বিষ্ণু বিশাল
    পূর্ববর্তী খবরচীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক
    পরবর্তী খবর ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ রণবীর

    আরো সংবাদ পড়ুন

    আসছে মনির খানের ‘মা’

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    September 17, 2026

    মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

    September 17, 2026

    যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্ক তলানিতে, আন্তর্জাতিক চাপে নেতানিয়াহু

    September 17, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    September 17, 2026

    বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

    September 17, 2026

    ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

    September 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.