Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 08:35: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী
    বিনোদন

    রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

    উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় যখন গোটা রাজ্য উদ্বেগে, তখন নিজের নতুন ছবির টিজার প্রকাশ স্থগিত রেখে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রুক্মিণী মৈত্র। সেই সংবেদনশীল সিদ্ধান্তের পর অবশেষে প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রথম ঝলক। বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন গল্পে এবার রুক্মিণীর বাবার চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে। আর তিনিই এবার প্রকাশ্যে জানালেন রুক্মিণীর অভিনয় নিয়ে তার অকপট মতামত।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাবাকে ওষুধ খাওয়ানোর জন্য শাসন করা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব পালন। নিত্যদিনের ঝগড়া-অশান্তিও লেগেই রয়েছে তাদের মধ্যে। দুই বিপরীত মেরুর দুজন মানুষের মান-অভিমানের মুহূর্ত ফুটে উঠবে এই চলচ্চিত্রটিতে ।

    অভিনয় করতে গিয়ে রুক্মিণীকে কেমন দেখলেন? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে চিরঞ্জিৎ বলেন, ‘নিন্দুকেরা নাকি ওর অভিনয় নিয়ে সমালোচনা করেন? আমি তো দেখলাম খুব ভালো অভিনয় করে। দাপটের সঙ্গে প্রতিটি দৃশ্য ফুটিয়ে তুলেছে। ছবি দেখে আপনারাও বলবেন।’

    প্রেমের সম্পর্কের বাইরেও দুজন মানুষের আত্মিক টান, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা থাকে—সেই ভালোবাসার গল্প বলবে আসন্ন এই সিনেমা। পরিচালক অর্ণব মিদ্যার এই ছবির পোস্টার যখন প্রথম প্রকাশ্যে এসেছিল তখন অনেকেই মনে করেছিলেন এটা মা-ছেলের জীবনের গল্প।

    তবে এই গল্পে বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার মুহূর্ত ফুটিয়ে তুলতে চেয়েছেন অর্ণব। তার মতে, চিরঞ্জিৎ ও রুক্মিণী ছাড়া এমন অভিনয় ক্ষমতা ফুটিয়ে তুলতে পারতেন না আর কেউই।

    রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী
    পূর্ববর্তী খবর‎১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে নিজের মতো সিদ্ধান্ত নেবে ইসি: আখতার
    পরবর্তী খবর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    July 6, 2026

    এলডিসি উত্তরণে তিন বছর সময়কে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

    July 6, 2026

    সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

    July 6, 2026

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    July 6, 2026

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.