Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 07:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শাকিবকে নিয়ে কিছু বলতেই ভয় হয়: অপু বিশ্বাস
    বিনোদন

    শাকিবকে নিয়ে কিছু বলতেই ভয় হয়: অপু বিশ্বাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে আলোচনার শেষ নেই। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিজীবনও নিয়মিতই জায়গা করে নেয় খবরের শিরোনামে। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীকে ঘিরে নানা ঘটনার প্রতিক্রিয়া পড়ে সরাসরি শাকিবের জীবনে।

    এইতো, কয়েকদিন আগেও অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানকে দেখতে পাওয়ায় প্রতিক্রিয়া জানান শাকিবের আরেক প্রাক্তন চিত্রনায়িকা শবনম বুবলী। এ নিয়ে পরে পাল্টা প্রতিক্রিয়াও জানান অপু বিশ্বাস; অতঃপর চলতে থাকে তাদের কাদা ছোঁড়াছুড়ি।

    এমন আবহে এবার অপু বিশ্বাসের একটি ভিডিও আলোচনায়। যেখানে এই চিত্রনায়িকা বলেছেন, শাকিবকে নিয়ে কোনো মন্তব্য করতেই নাকি ভয় হয় তার।

    সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে তাকে শাকিব খান ও তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে প্রশ্ন করা হলে খোলামেলা উত্তর দেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘ওনাকে (শাকিব খান) নিয়ে মন্তব্য করার জায়গাটা তিনি রেখেই যাননি। এখন পরিবারের মানুষ, তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী! বাংলাদেশে অপু বিশ্বাস-শাকিব খান, সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা করেছে। এখন সেই জায়গা থেকেই অসম্ভব ভয় হয়, তাকে নিয়ে মন্তব্য করার। তবে এইটুকু বলতে চাই, শাকিব খান যা চেয়েছেন, তা করে দেখিয়েছেন—পরিবারের মানুষ হয়ে, সহশিল্পী হয়ে। আমার অবশ্যই গর্ব লাগে যে, তার সন্তানের মা আমি।’

    শাকিব খানের জন্য শুভকামনা জানিয়ে অপু আরও বলেন, ‘তার এই যে স্বপ্ন দেখাটা, যে চূড়ায় পৌঁছে যাচ্ছে, বাংলাদেশের মানুষদের জন্য, তার ভক্ত-অনুরাগীদের জন্য তিনি যা করে যাচ্ছেন, আমি মন থেকে চাই, উনি যেন আরও সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায়।’

    ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর। তার অভিনয় নিয়েও প্রশংসা করেন অপু বিশ্বাস। অপুর ভাষ্য, ‘সাবিলা নূর এত ভালো কাজ করেছে! সে অনেক ভাগ্যবতী, যে প্রথম কাজটা তাও আবার শাকিব খানের সঙ্গে। এটি ওর জন্য বড় সৌভাগ্যের। একজন অভিনেত্রী, তারকা হিসেবে বলব—এটা তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।’

    উল্লেখ্য, ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হলেও বিষয়টি প্রথম সামনে আসে ২০১৭ সালে। এরপর ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে শাকিব খান বিয়ে করেন আরেক অভিনেত্রী শবনম বুবলীকে। দুই সংসারেই শাকিবের রয়েছে দুই পুত্র সন্তান। সন্তানদের কারণেই এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে শাকিবের যোগাযোগ রয়েছে।

    শাকিবকে নিয়ে কিছু বলতেই ভয় হয়: অপু বিশ্বাস
    পূর্ববর্তী খবরইরান-ইসরায়েলকে থামার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
    পরবর্তী খবর ‘টগর’-এর ভরাডুবি, যা বললেন নায়ক আদর আজাদ

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    August 24, 2026

    মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    August 24, 2026

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    August 24, 2026

    প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

    August 24, 2026

    দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.