Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 10 October 2026, 09:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শাকিরার ভারত সফর বাতিল
    বিনোদন

    শাকিরার ভারত সফর বাতিল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শাকিরার ভারত সফর বাতিল

    ভারত সফর বাতিল করেছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাওয়ার কথা ছিল তার কিন্তু নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন এই গায়িকা। ২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভারতের সাধারণ দর্শকদের জন্য কোনো বড় শো করেননি তিনি।

    যদিও অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে, তবে সেই আয়োজনটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে শাকিরার এই ‘ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা ছিল আকাশচুম্বী। আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে আরও একটি শো যুক্ত করা হয়।

    মুম্বাইয়ে দু’দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার কথা ছিল শাকিরার। এই কনসার্টগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬০০০ টাকা এবং সর্বোচ্চ ভিআইপি টিকিটের দাম ছুঁয়েছিল লাখ টাকার ঘর। প্রিয় গায়িকাকে সামনে থেকে দেখার আশায় ইতোমধ্যে হাজার হাজার অনুরাগী টিকিট সংগ্রহ করেছিলেন। ভিনদেশি ও ভিনরাজ্যের ভক্তরা সেরেছিলেন বিমান ও হোটেল বুকিং।

    সফর বাতিলের ঘোষণায় মুহূর্তেই সেই উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে। অনুষ্ঠানের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা দুঃখিত। সম্প্রতি পশ্চিম এশিয়ায় যে সংঘর্ষ চলছে, তার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হল। কারণ, আমাদের কাছে অনুরাগীদের ও শিল্পীর নিরাপত্তা সবার উপরে।’

    বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই যারা টিকিট কেটে ফেলেছিলেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। পরে কবে ফের অনুষ্ঠান হবে, তা নিয়ে এখনই কোনও দিন নির্ধারণ হয়নি।’

    শাকিরার ভারত সফর বাতিল
    পূর্ববর্তী খবরকুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার
    পরবর্তী খবর রাউজানে মাস্টারদা সূর্যসেনের ১৩২তম জন্মবার্ষিকী পালিত

    আরো সংবাদ পড়ুন

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা

    October 10, 2026

    রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

    October 10, 2026

    এই সরকারের বিদায়ের পর গণতন্ত্রের মেরামত শুরু হবে: রাহুল গান্ধী

    October 10, 2026

    রোগী কেন হাসপাতাল বদলান? 

    October 10, 2026

    শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাউজানে বস্ত্র বিতরণ

    October 10, 2026

    দিল্লিতে আটক মমতা ব্যানার্জি

    October 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.