Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 27 July 2026, 06:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক
    বিনোদন

    শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

    দু’দিন আগেই শাহরুখ খানের ৬০তম জন্মদিনে অন্তর্জালে এসেছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক। কিন্তু টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই উসকে উঠেছে নতুন বিতর্ক। ‘কিং’-এ শাহরুখের নীল শার্ট এবং ট্যান জ্যাকেটের লুকটি নিয়ে নেটিজেনদের একাংশ নকলের অভিযোগ তুলেছেন।

    ‘কিং’-এর প্রথম লুক প্রকাশের পরেই, বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ব্র্যাড পিটের আসন্ন এফ১ সিনেমার লুকের সঙ্গে শাহরুখের চেহারা ও পোশাকের মিল খুঁজে বের করেন। দুজনের পাশাপাশি ছবি শেয়ার করে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

    কিছু ভক্ত এটিকে ‘অনুপ্রেরণা’ বললেও, অন্য পক্ষ এটিকে সরাসরি ‘টুক্লিবাজি’ বলে আখ্যা দেয়, যা নিয়ে অনলাইনে বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে, এই তুলনা এবং সিনেমাটিকে ঘিরে তৈরি হওয়া ফ্যান থিওরি নিয়ে মুখ খুললেন ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

    বলিউডকে কেন ক্রমাগত ঘৃণার শিকার হতে হয়, এই প্রশ্ন তুলে করা একটি টুইটের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সিদ্ধার্থ। সেই পোস্টে লেখা ছিল, ‘আজকাল হেটার্সদের (বিদ্বেষী) যুক্তি বেশ মজার। যদি বলিউড সিনেমায় থাকে ফাইটার জেট-টপ গান এর নকল, জাহাজ-টাইটানিকের নকল, একই পোশাক-এফ১ এর নকল… এদের আই কিউ লেভেল যেন, সেই ১৯৪৭ সাল থেকে বাফারিং হয়েই চলেছে।’

    এই পোস্টের সঙ্গে একটি কোলাজও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, শাহরুখকে তার ২০১৭ সালের ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এও এই একই ধরনের পোশাকে দেখা গেছে। বরং তার পরেই ব্র্যাড পিটকে তার ২০২৫ সালের ছবি ‘এফ১’-এ সেইরকম লুকে দেখা যাচ্ছে এবং সবশেষে ‘কিং’-এর সেই আলোচিত ছবিটি।

    সিদ্ধার্থ আনন্দ কমেন্ট সেকশনে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কয়েকটি হাসির ইমোজির সঙ্গে ‘থাম্বস আপ’ ইমোজি দিয়েছেন। পরিচালকের এই প্রতিক্রিয়ায় স্পষ্ট যে, তিনি ওই ভক্তের যুক্তির সঙ্গে সম্পূর্ণ একমত এবং ‘নকলের’ অভিযোগটি ভিত্তিহীন বলেই মনে করছেন।

    উল্লেখ্য, ‘কিং’-এর টাইটেল টিজারে শাহরুখকে সল্ট অ্যান্ড পেপার লুকে এমন সব অ্যাকশন এবং স্টান্ট করতে দেখা গেছে, যা আগে কখনো দেখা যায়নি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

    ছবিতে শাহরুখ খান ছাড়াও আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভর্মা-সহ আরও অনেকে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক
    পূর্ববর্তী খবরফের পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন
    পরবর্তী খবর কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, একই পরিবারের ৫ জন নিহত

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    July 27, 2026

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

    July 27, 2026

    দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

    July 27, 2026

    দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

    July 27, 2026

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

    July 27, 2026

    যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

    July 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.