Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 12:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি
    বিনোদন

    শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি

    বলিউডে ছবি বানানো এখন শুধু ক্যামেরা-লাইট-অ্যাকশনের খেলায় সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিয়েছে বাজেটের ভয়ংকর এক যুদ্ধক্ষেত্রে। নির্ধারিত খরচের গণ্ডি পেরিয়ে মুহূর্তেই যখন বাজেট ফুলে-ফেঁপে ওঠে, তখনই শোনা যায় কটাক্ষ—‘খাজনার থেকে বাজনা বেশি’। তারকাদের বিলাসী আবদার, শুটিং ফ্লোরের অপ্রত্যাশিত চাহিদা আর বাড়তি সুযোগ-সুবিধার জেরে প্রযোজকদের মাথায় হাত। এই উত্তাল পরিস্থিতিতেই অবশেষে নীরবতা ভাঙলেন বি-টাউনের জনপ্রিয় তারকা ভিকি কৌশল ও কৃতি স্যানন, জানালেন বাজেট বাড়ার নেপথ্যের অজানা গল্প।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুজনকে প্রশ্ন করা হয় এই বিষয়ে। এ প্রসঙ্গে প্রথমে ভিকি বলেন, ‘আমার মনে হয় আমরা যেটা শুনছি সেটা আমরা এখনো দেখিনি। তবে একেবারে এই অভিযোগ উড়িয়েও দিছি না। এখনো সেভাবে বিষয়টা আমার চোখে পড়েনি। আমি এটা নিয়ে শুধু শুনেছি। তবে এটাই বলার যে, সত্যিই যদি এভাবে অনর্থক বাজেট বেড়ে যাওয়ার ফলে কোনো ছবি ও তার প্রযোজক ক্ষতিগ্রস্ত হন তা নিয়ে সত্যিই ভাবা উচিত।’

    অন্যদিকে কৃতি বলেন, ’কিছু সুবিধা শুটিংফ্লোরে থাকলে অভিনেতা-অভিনেত্রীদের সুবিধা হয়। যেমন ধরুন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি যদি কারও শুটিংয়ের শিডিউল রয়েছে। অথচ তাকে বিকেলে জিম মিস করলে চলবে না। শুটিংয়ের ফাঁকে জিম করার প্রয়োজনেই সেই ব্যবস্থা থাকলে বাইরে যেতে হয় না। ফ্লোরেই সেই সুবিধা পাওয়া যায়। আর এই বিষয়টা সকল প্রযোজক বোঝেন বলেই আমি মনে করি।‘

    এদিকে সিনে-বিশ্লেষক কোমল নাহতা বেশ কিছু মাস আগে এই নিয়ে মুখ খুলেছিলেন। তুলে ধরেছিলেন যে তারকারা কীভাবে অতিরিক্ত খরচ করেন ছবির শুটিং ফ্লোরে। শুধু তাই নয়, এই নিয়ে মুখ খুলেছিলেন বলিউডের মি.পারফেকশনিস্ট আমির খানও।

    আমির বলেন, ‘এই সময়ের তারকাদের চাহিদার শেষ নেই। কেন ছবি প্রযোজনা করা ছাড়া আরও কোনও বিষয় একজন প্রযোজক দেখবেন? তা তো দেখা তার কাজ নয়। এমনকি ছবির অভিনেতার কোনো বাড়তি বিলের খরচ মেটানোর কথাও প্রযোজকের নয়। তিনি আরও বলেন, বলতে দ্বিধা নেই এখনকার তারকারা শুটিং ফ্লোরে এসে অনেক কিছুই দাবি করেন। তাদের শুটিং ফ্লোরে লাইভ কিচেন চাই, জিম চাই। আমনকি তাদের স্পট বয় থেকে গাড়ির চালকের টাকাও প্রযোজক মেটান।‘

    সব মিলিয়ে বলিউডের বাজেট-বিতর্কে নতুন করে আগুনে ঘি ঢালল ভিকি কৌশল ও কৃতি স্যাননের মন্তব্য। তারকাদের দায়বদ্ধতা, প্রযোজকদের চাপ আর বাণিজ্যিক বাস্তবতার টানাপোড়েনে কোথায় গিয়ে দাঁড়াবে এই আলোচনা, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে।

    বাজেটের এই লাগামছাড়া দৌড় থামাতে আদৌ কি বদল আসবে, নাকি ‘খাজনার থেকে বাজনা বেশি’ কথাটাই ভবিষ্যতেও বলিউডের অঘোষিত সত্য হয়ে থাকবে, সেদিকেই তাকিয়ে এখন দর্শক থেকে নির্মাতা সবাই।

    শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি
    পূর্ববর্তী খবরনতুন বছরে সুখবর দিলেন নাদিয়া
    পরবর্তী খবর ক্যারিয়ারকে কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না : আলিয়া

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.