Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 12:42: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর ছিলাম, রুক্মিণীর সঙ্গে ১২ বছর ধরে আছি: দেব
    বিনোদন

    শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর ছিলাম, রুক্মিণীর সঙ্গে ১২ বছর ধরে আছি: দেব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর ছিলাম, রুক্মিণীর সঙ্গে ১২ বছর ধরে আছি: দেব

    প্রায় দশ বছর পর মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। ২০১৫ সালে সিনেমাটি নির্মাণ হলেও মাঝখানে পার হয়ে গেছে ১০ বছর। এই লম্বা সময়ে কখনো একসঙ্গেও দেখা মেলেনি এই জুটির।

    কারণ এর আগে প্রেমিক-প্রেমিকা ছিলেন দুজন। হঠাৎ করেই ভেঙে যায় দেব-শুভশ্রীর সম্পর্ক। এরপর আর দেখা হয়নি তাদের।

    শুভশ্রী ব্যক্তিজীবনে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে দুই সন্তানের মা হলেও দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মিত্রের সঙ্গে। শোনা যায়, লিভ ইনেই রয়েছেন এই জুটি।

    বহুদিন পর শুভশ্রীর সঙ্গে পর্দায় ফিরেই বাজিমাত করেছেন অভিনেতা। সিনেমা মুক্তির পর দর্শকঢল নেমেছে ওপার বাংলার প্রেক্ষাগৃহে।

    এমন সময়েই আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন দেব। সেখানে তার কাছে প্রশ্ন করা হয় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে। জানতে চাওয়া হয় কিভাবে নায়িকার সঙ্গে ১০ বছরের দূরত্ব ঘুচিয়ে একমঞ্চে সময় কাটল।

    দেব বললেন, ‘অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত ১২ বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো তিন-চার বছর ছিলাম। ওরও জীবন বদলে গেছে।’

    সেদিন মঞ্চে তাদেরকে জিজ্ঞেস করা প্রশ্নগুলো দেবই ঠিক করে দিয়েছিলেন জানিয়ে এই নায়ক বলেন, আমাদের নিয়ে অনেকটা ‘নেগেটিভিটি’ ছিল। কখনও ও বলেছে, কখনও আমিও বলেছি। সেই নেতিবাচকতা মুছতে হবে— এই ভাবনা নিয়ে সেদিন আমরা মঞ্চে উঠেছিলাম। অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে। সেই বার্তা দেওয়া উদ্দেশ্য ছিল। সেসবই ভাগ করে নিতে চেয়েছি। যেন আমাদের অনুরাগীরাও সেই ভালো মুহূর্তগুলো, স্মৃতিগুলো উদ্‌যাপন করেন। এর বাইরে আর কিচ্ছু না। সেজন্যই তো প্রশ্নোত্তর পর্বের আয়োজন। এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল।’

    দেব আরও বলেন, ওই যে ‘খাদান-সন্তান’ কিংবা পরস্পরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ না করা— এগুলোই তো ‘পাবলিক’ জানতে চেয়ে এসেছে এত বছর ধরে! তাই সব বলেছি প্রকৃত সত্য সামনে আনতে। যেন যাবতীয় ভুল বোঝাবুঝি মিটে যায় ওই দিন। সঙ্গে সাক্ষী থাকতে পারে অগনিত দর্শক। সকলে যেন বুঝতে পারেন, এভাবেও ফিরে আসা যায়।

    সত্যিই কি প্রথম ভালোবাসা থেকে যায়? দেবের উত্তর, আমার মনে হয় না। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা সবাই এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার নামই জীবন। অতীতে বসবাস মানে বর্তমানকে অসম্মান। এটা আমি নই। সেই জায়গা থেকেই বলব, সবাই সুখে থাকুক, ভালো থাকুক।

    দেব যোগ করলেন, শুভশ্রীর সঙ্গে কাজ করছি, আর রুক্মিণীর কথা একটু আগে উঠল, তাই। রুক্মিণী না থাকলে এই ছবিটা এত ভালো করে হত না। ও কিন্তু প্রথম দিন থেকে এই ছবির সঙ্গে আছে। বাকিদের মতো গত কয়েকদিন রুক্মিণীও একটাই প্রশ্ন করেছে, ‘তুমি খুশি তো’? ও জানে, এই ছবির পিছনে আমার ইগো, সম্মান, জেদ, লড়াই— সব উজাড় করে দিয়েছি। বাকি সব কিছু ভুলে গিয়েছিলাম।

    রুক্মিণীর সঙ্গে ১২ বছর ধরে আছি: দেব শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর ছিলাম
    পূর্ববর্তী খবররাশিয়া বিশাল এক শক্তি, ইউক্রেনের উচিত সমঝোতা করা: ট্রাম্প
    পরবর্তী খবর সিনেমা মুক্তির আগেই জাহ্নবীকে নিয়ে সমালোচনার ঝড়

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.